ডিবির জালে জুড়ীর কুটিমুটি ইয়াবাসহ গ্রেফতার
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে জুড়ী উপজেলা থেকে ১৯০ পিস ইয়াবাসহ আব্দুল মতিন মজুমদার কুটিমুটি (৫৮) নামে একজনকে আটক করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিশ্বনাথপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় তার দেহ তল্লাশী করে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত আব্দুল মতিন মজুমদার কুটিমুটি জুড়ী থানাধীন মনতৈল গ্রামের মৃত হাবিব আলী মজুমদারের ছেলে।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে জুড়ী থানাধীন দক্ষিণ সাগরনাল গ্রামের জনৈক আতিকুর রহমান তারেক (২৮) এর কাছ থেকে খুচরা বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট গুলো সংগ্রহ করেছে।
এ ঘটনায় ডিবির এসআই আজিজুর রহমান নাইম বাদী হয়ে আটককৃত আব্দুল মতিন মজুমদার ও পলাতক আতিকুর রহমান তারেকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ ধারায় জুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied