ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালপুরে স্ক্র্যাচ কার্ড প্রতারক চক্রের একজন গ্রেফতার


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ৮-১০-২০২৩ বিকাল ৫:৩১
টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজ সংলগ্ন জলিল পেশকারের বাসা থেকে ৪৫৭টি স্ক্র্যাচকার্ড ও প্রতারনার কাজে ব্যবহৃত মালামালসহ চক্রের একজনকে আটকে রাখে জনতা, এসময় আরো দুইজন পালিয়ে যায়। পরে পুলিশ ঐ ব্যক্তিকে হেফাজতে নিয়ে মালামাল জব্দ করে‌। এঘটনায় পুলিশ বাদী হয়ে গোপালপুর থানায় এজাহার দায়ের করে। শনিবার (৭ অক্টোবর) বিকালে অভিযানের সময় উপস্থিত ছিলেন গোপালপুর শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ।
 
এজাহার সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তির নাম মশিউর রহমান মোল্যা (৩৯) গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের আবুল হাসান মোল্যার ছেলে। ঘটনা আচ করতে পেরে অভিযানের আগেই ঐ চক্রের আরো দুই সদস্য পালিয়ে যায়।
জানা যায়, জব্দ করা মোল্লা ইলেকট্রনিক্স এর স্ক্র্যাচকার্ডে রেজিস্ট্রেশন নং ৩৫৮৩৫৪ ও মহিলা কলেজ রোডের ভুয়া ঠিকানা ব্যবহার করা হয়েছে।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মশিউর রহমান মোল্যা জানায়, স্ক্র্যাচকার্ডে মোটরসাইকেল, কানের দুল, ল্যাপটপ, ফ্রিজ ইত্যাদি আকর্ষণীয় পণ্যর ছবি দেয়া থাকলেও এসব কখনোই দেয়া হয় না। এসব ছবি দেখিয়ে তারা মূলত গ্রামের মানুষকে বোকা বানায়। দীর্ঘদিন থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তারা প্রতারনা চালিয়ে আসছে। 
 
শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর বলেন, এমন অভিযান পরিচালনা করায় পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাই। নিয়মের বাইরে কাউকে গোপালপুরে ব্যবসা পরিচালনা করতে দেয়া হবে না।
 
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, জনতার হাতে আটক একজনকে হেফাজতে নেয় পুলিশ, নিয়মিত মামলা দায়ের শেষে আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরার চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা