ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

তেল আবিবগামী ফ্লাইট বাতিল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৩ দুপুর ১২:৩

ইসরায়েলে কয়েক ডজন ফ্লাইট বাতিল করেছে কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারলাইন্স। ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরগামী ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামী জিহাদসহ কয়েকটি সংগঠন এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের জেরে এই ফ্লাইটগুলো বাতিল করা হয়। খবর সিএনএন ও এএফপির

তবে এয়ারলাইন্সগুলো কমার্শিয়াল ফ্লাইট অথবা লোহিত সাগর তীরবর্তী পর্যটন কেন্দ্রে যাওয়ার ফ্লাইটগুলো চালু রেখেছে।ফ্লাইট বাতিল করা এয়ারলাইন্সের মধ্যে রয়েছে- আমেরিকান এয়ারলাইন্স, এয়ার ফ্রান্স, লুফথানসা, এমিরেটস, রায়ান এয়ার ও এজিয়ান এয়ারলাইন্স।

জার্মান ক্যারিয়ারের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, তেল আবিবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লুফথানসা সোমবার পর্যন্ত তেল আবিব থেকে সব ফ্লাইট বাতিল করছে। তিনি বলেন, এয়ারলাইন্সটি ‘ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’ 

লুফথানসা গ্রুপের অংশ ব্রাসেলস এয়ারলাইন্সও তাদের তেল আবিব ফ্লাইট বাতিল করেছে। এয়ার ফ্রান্স বলেছে, তারা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ তেল আবিবের ফ্লাইটগুলো বন্ধ থাকবে।

এয়ার ফ্রান্স-কেএলএম গ্রুপের স্বল্পমূল্যের ক্যারিয়ার ট্রান্সাভিয়া ঘোষণা করেছে, এটি প্যারিস এবং লিয়ন থেকে তেল আবিবগামী সব ফ্লাইট সোমবার পর্যন্ত বাতিল করছে।

স্প্যানিশ এয়ারলাইন্স আইবেরিয়া তাদের তেল আবিব ফ্লাইট বাতিল করছে। ইতালির পতাকাবাহী আইটিএ এয়ারওয়েজ ‘যাত্রী এবং ক্রুদের সুরক্ষার জন্য’ তাদের ফ্লাইট বাতিল করেছে। 

ওয়ারশতে, পোলিশ ক্যারিয়ার এলওটি বলেছে, তারা গত শনিবার পোলিশ রাজধানী থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে।

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক