ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ নায়েব ও পিয়নের বিরুদ্ধে


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৯-১০-২০২৩ দুপুর ৩:১০
ভূমি করের (খাজনা) বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে নেত্রকোণার খালিয়াজুরী সদর ইউনিয়নের উপ সহকারী  ভূমি  কর্মকর্তা (তহসীলদার ) কল্লোল বিশ্বাস ও অফিস সহায়ক  বদিউজ্জামানের বিরুদ্ধে। তারা দুজনে জমির খাজনা পরিশোধ দাতাদের কাছ থেকে ভুমি কর বাবদ নেওয়া টাকার বিপরীতে চেক (রশিদ) প্রদান করেন  শতকরা ৮৭ থেকে ৯৮ ভাগ কমে। অর্থাৎ ভুক্তভোগীদের কাছ থেকে আদায় করেন  চার থেকে ২০ হাজার টাকা। এর বিপরীতে রশিদ দেন ৮৩ টাকা থেকে দেড় হাজার টাকার মতো। মৃদুল বিশ্বাস নামে একজন সেবা গ্রহণকারীর নিকট থেকে চার হাজার টাকার বিপরীতে ৮৩ টাকার রশিদ দেওয়ার প্রমাণ মিলেছে অফিস সহায়ক বদিউজ্জামান ও সজল নামে এক যুবকের কথোপোথনের কল রেকর্ড থেকে। 
 
এ বিষয়ে  খালিয়াজুরী সদরের দেলোয়ার হোসেন বলেন, চলতি মাসের তিন তারিখ এক একর সাত শতাংশ খাজনার জন্য তহসীলদার  কল্লোল বিশ্বাস প্রথমে ২৫ হাজার টাকা দাবী করেন । সে আরও শোনায় ১২ হাজার টাকা সরকারি কোষাগারেই জমা দিতে হবে। তাকে বুঝিয়ে ও অনুরোধ করে ১১ হাজার টাকা দিয়ে আসি।  গত রবিবার (৮ অক্টোবর) আমাকে এক হাজার ৩৬৪ টাকার রশিদ দেন। রশিদ দেখে তহসীলদারের  কাছে বাকী টাকা ফেরত চাইলে আজ (সোমবার) ফেরত দিয়ে দিবে বলে জানায়।
 
খালিয়াজুরী সদরে থানার পেছনে বসবাসকারী মৃদুল বিশ্বাস নামে ভুক্তভোগী জানান, জমির খাজনা পরিশোধের জন্য ভূমি অফিসে গেলে বদিউজ্জামান খাজনা বাবদ চার হাজার টাকা নেন। এই টাকা দিলে তিনি আমাকে ৮৩ টাকার চেক (রশিদ) প্রদান করেন। 
 
সদর ইউপি চেয়ারম্যান গোলাম আবু ইসহাক ভূমি অফিসের এ ধরণের কর্মকান্ড সম্পর্কে তিনি জানান, বিজয়পুর গ্রামের একজনের কাছ থেকে ১২ হাজার টাকা নিয়ে এক হাজার ২০০ টাকার রশিদ দেওয়ার অভিযোগ আমার কাছে আসে। পরে আমি ভুক্তিভোগীসহ আমার এক মেম্বার ও লোকজনকে পাঠালে তহসীলদার( কল্লোল) সাহেব টাকা ফেরত দেন। একই গ্রামের আরেকজন ফোন করে জানায় ২০ হাজার টাকার বিপরীতে তাকে এক হাজার ২০০ টাকার রশিদ দিয়েছে। তাদের নাম গুলো এই মুহুর্তে মনে নেই। আমি নেত্রকোণাতে আছি। পরবর্তীতে সংগ্রহ করে দেওয়া যাবে।
 
এ সব বিষয়ে জানাতে চাইলে খালিয়াজুরী সদর ইউনিয়ন ভূমি অফিসের  উপসহকারী ভূমি কর্মকর্তা কল্লোল বিশ্বাস বলেন, অভিযোগ সাজানো ও বানানো। পরে চেয়ারম্যানের লোকজন দরবার করার মাধ্যমে টাকা ফেরত দিয়েছেন ও কয়েকজনের নাম বললে তিনি বলেন, আপনার সাথে সাক্ষাত  কথা হবে বলে  আগ্রহ দেখিয়ে সংযোগ কেটে দেন। 
 
অফিস সহায়ক বদিউজ্জামান বলেন, মৃদুল বিশ্বাস নামে কাউকে চিনি না। আমি  কাউকে চেক প্রদান করি না। চেক প্রদান করেন  নায়েব স্যার।  এ বিষয়ে খালিয়াজুরীর সহকারি  কমিশনার (ভূমি)   এটিএম আরিফকে অবগত করা হলে তিনি বলেন, আমি নতুন কর্মস্থলে এসেছি। বিষয়টি আমার জানান নেই। তিনি প্রতিবেদকের মাধ্যমে ভুক্তভোগীদেরকে তার অফিসে সাক্ষাত ও অভিযোগ দিতে অনুরোধ করেন।
 
খালিয়াজুরীর  উপজেলা নির্বাহী অফিসার  এম. রবিকুল হাসান জানান , অভিযোগ পেলে তদন্ত করে  যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাণীশংকৈলে ১২৭৫ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার- ২ পলাতক-১

দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

মান্দায় ১৮ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, হেলে পড়ছে দেয়াল

রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়মে ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ ঘোষণা

মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ে এক রাতেই নিঃস্ব বহু পরিবার, যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

পরকীয়া সন্দেহে স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুন আর্তিনাদ

বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, জরিমানার পরও থামেনি বালু ব্যবসা

কাউনিয়ায় বিএনপির র‍্যালিতে নেতাকর্মীদের ঢল, মুখরিত রাজপথ

ইছামতিতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

মনপুরায় বরফ সংকটে মেঘনার ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি

মঠবাড়িয়ায় শহীদ মুক্তিযোদ্ধা দেখিয়ে সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ