ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

পরিবারের দাবী হত্যা

সুবর্ণচরে শ্বশুর বাড়ী থেকে জামাইয়ের ফাঁস দেয়া লাশ উদ্ধার


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৯-১০-২০২৩ দুপুর ৩:৫৩

নোয়াখালী সুবর্ণচরে শ্বশুর বাড়ী থেকে  ২ সন্তানের জনক মোঃ ছালা উদ্দিন (৩১)  ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে চরজব্বর থানা পুলিশ।  পরিবারের দাবী পরিকল্পিতভাবে হত্যা করে তাকে ফাঁস দিয়ে আত্নহত্যা হলে চালানোর চেষ্টা করছে শ্বশুর বাড়ীর লোকজন।

৯ অক্টোবর ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দক্ষিণ বাগ্গ্যা গ্রামে। নিহত ছালা উদ্দিন চরজুবিলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দক্ষিণ বাগ্গ্যা গ্রামের আতর আলীর পুত্র।

নিহতের পরিবার সূত্রে জানাযায়,  ৩/৪ দিন আগে পারিবারিক কলহের জের ধরে ছালা উদ্দিনের সাথে তার স্ত্রী আকিমা বেগমের সাথে ঝগড়াঝাটি হয়,  তখন ছালা উদ্দিন তার স্ত্রীকে একটি চড় মারেন।  এ ঘটনায় আকিমা বেগম অজ্ঞাত লোকের সাথে হোন্ডা যোগে তার বাবার বাড়ীতে চলে আসেন, ৮ অক্টোবর রাত সাড়ে ১০ টার সময় জেঠার পোল সংলগ্ন নিজের বাড়ীর সামনে তার নিজের চা দোকানটি বন্ধ করে সুইজ গেট সংলগ্ন আব্দুল সর্দারের বাড়ীতে স্ত্রীকে আনতে যান ৯ তারিখ ভোরে তার শ্বশুর বাড়ী থেকে ফোন করে জানানো হয় ছালা উদ্দিন গলায় ফাঁস দিছে,  বেঁচে আছে নাকি মরে গেছে আপনারা এসে দেখে যান, সাথে সাথে ছালা উদ্দিনের শ্বশুরের বাড়ীতে গেলে তাকে মৃত দেখতে পান। বেলা ১১ টায় খবর পেয়ে চরজব্বর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির, এসআই আনসারসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত ছালা উদ্দিনের ভাই আবুল বাসার এবং  বোন পান্না বেগম বলেন,  আকিমা বাড়ীতে আসার সময় হুমকি দিয়ে আসছিলো ছালা উদ্দিন শ্বশুর বাড়ীতে গেলে তাকে খুন করা হবে এটি সম্পর্ণ হত্যা,  আমরা এর সঠিক বিচার চাই।

নিহত ছালা উদ্দিনের ভাই আবুল বাসার আরো বলেন, স্ত্রী  আকিমা সেই বাড়ীতে যায় এবং হত্যার পরিকল্পনা করে স্ত্রী আকিমা এবং শ্যালক আব্দু্ল মালেক, বায়রা (অজ্ঞাত) সহ অজ্ঞাত ৩/৪ জনের ইন্ধনে তাকে হত্যা করে  ফাঁসিতে ঝুলিয়ে দেয়। অভিযুক্তদের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় আনা হয়েছে পোস্টমর্টেমের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণের প্রস্তৃতি চলছে।   পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। আরেক প্রশ্নের জবাবে ওসি বলেন,  এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।

এমএসএম / এমএসএম

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক