ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২৩ দুপুর ১২:৫৩

ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হেরাত শহরের ২৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার।বাংলাদেশ সময় বুধবার (১১ অক্টোবর) ভোর ৬টা ৪১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর ১০ মিনিট পর ৫ মাত্রার একই এলাকায় একটি আফটার শক আঘাত হানে। 

গত ৭ অক্টোবর আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের পর আরও কয়েকটি শক্তিশালী আফটার শক হয়। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় আড়াই হাজারে।

আফগানিস্তানের বর্তমান শাসক তালেবান জানিয়েছে, শনিবারের ভূমিকম্পে হেরাতের ২০টি গ্রামে ১৯৮৩টি বাড়ি ভেঙে পড়েছে। ভূমিকম্পের পর ৩৫টি জাতীয় ও বিদেশি প্রতিনিধি দল ধ্বংসাবশেষ এলাকায় তল্লাশি চালাচ্ছে।

এছাড়া মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে অনেকে। ক্ষতিগ্রস্তদের জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থা ত্রাণ পাঠাতে শুরু করেছে। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ হেরাতের হাসপাতালে পাঠাচ্ছে হু। 

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক