টিসিবি ডিলারদের সাথে শিক্ষা উপমন্ত্রীর মতবিনিময়
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি’র সাথে নগরীর কোতোয়ালি-বাকলিয়া এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রয় কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে সংসদীয় আসন-৯ এর অন্তর্গত ১৪ ওয়ার্ডের টিসিবি ডিলারদের এক মতবিনিময় সভা ৯অক্টোবর (সোমবার) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম টিসিবি’র ভারপ্রাপ্ত আঞ্চলিক প্রধান হাবিবুর রহমান,টিসিবি কল্যাণ সমিতির সভাপতি এলান উদ্দিন,সাধারণ সম্পাদক এ এস এম তৌহিদুল ইসলামসহ তাপস চৌধুরী,মোহাম্মদ সবুর, মোহাম্মদ ইউসুফ সওদাগর,মঞ্জুর হোসেন,কাজল দাস,রায়হান সাদ্দাম রানা,মোহাম্মদ জাবেদ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, ’মাননীয় প্রধানমন্ত্রী বৈশি^ক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিত্যপেণ্যর বাজার সাধারণের নাগালের বাইরে যাওয়ায় ভর্তুকি মূল্যে সারাদেশে ভোগ্যপণ্য বিক্রয়ের ব্যবস্থা করেছেন। যাতে গরীব ও সাধারণ নিম্নবিত্ত মানুষ উপকৃত হন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ কোন নেতা, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বারের উদারতা ও সাফল্য নয়। তাই দয়াকরে ওয়ার্ড পর্যায়ে কোন নেতা বা জনপ্রতিনিধি নিজেদের নামে বেনার পোস্টার ছাপিয়ে এ নিয়ে প্রচার প্রচারণা চালাবেন না। প্রচারণা চালাতে ইচ্ছে করলে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর প্রচারণা চালাবেন। তিনি এসময় ডিলারদের গরীব নিম্নবিত্ত মানুষজন কোন ভোগান্তি ছাড়া যাতে টিসিবি পণ্য কিনতে পারেন সেদিকে খেয়াল রাখতে বলেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন