ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

করোনায় মৃত নারীর গোসল-দাফন করল যুবলীগ


মুরাদনগর প্রতিনিধি photo মুরাদনগর প্রতিনিধি
প্রকাশিত: ৮-৮-২০২১ দুপুর ২:৪৬

কুমিল্লার মুরাদনগরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এক মহিলার লাশ দাফনে এগিয়ে ‍আসেননি স্বজনরা। পরে খবর পেয়ে ওই লাশের দাফনে এগিয়ে এসেছেন হ্যালো যুবলীগ টিমের সদস্যরা। রোববার (৮ ‍আগস্ট) বিকেলে উপজেলার দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দীঘিরপাড় এলাকার শামসুল খান ছিলেন নিঃসন্তান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার স্ত্রী আমিনা খাতুন (৫৫) রোববার সকালে মারা যান। মারা যাওয়ার পর লাশ দাফনে এগিয়ে আসেননি স্বজন ও প্রতিবেশীরা। পরে বাঙ্গরা বাজার থানা যুবলীগের হটলাইনে ফোন এলে লাশ দাফনে এগিয়ে আসেন বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহ্বায়ক নাইউম খান ও যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ নজরুলসহ তাদের গঠন করা হ্যালো যুবলীগ টিমের সদস্যরা। 

যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ নজরুল বলেন, এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএর নির্দেশনায় করোনার এই মহামারীতে আমরা গঠন করেছি হ্যালো যুবলীগ টিম। এই টিমের সদস্যরা করোনায় আক্রান্ত ব্যক্তিদের দাফন-কাফনসহ দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় রোববার সকালে আমিনা খাতুন নামে করোনায় আক্রান্ত এক মহিলার লাশ দাফন সম্পন্ন করেছি। আমাদের টিমে মহিলা সদস্য না থাকায় অনেক বুঝিয়ে দুজন প্রতিবেশী মহিলাকে দিয়ে মৃত মহিলার গোসল ও কাফন সম্পাদন করেছি। জানাজা শেষে তার লাশ দাফন করেন হ্যালো যুবলীগ টিমের সদস্যরা। পরে ওই পরিবারের মাঝে যুবলীগ নেতা বাহার খানের অর্থায়নে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এমএসএম / জামান

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক