ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে ১১৫ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২৩ দুপুর ৪:২
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ১১৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার(১১ অক্টোবর) সকাল সাড়ে ৭ টায় শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 
 
আটককৃতরা হলো সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার মুফতিরগাঁও গ্রামের লুৎফর রহমানের পুত্র হাবিল মিয়া(২৩) ও একই এলাকার ছমির আলীর পুত্র মো: সাইদুর রহমান(১৯)। 
 
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে থানার এসআই মোহন রায় সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি পিকআপ যোগে একদল মাদক ব্যবসায়ী মাদক পাচার করছে। এরপর চেকপোস্ট পরিচালনা করলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালায়নের চেষ্টা করলে তাদের ধাওয়া করে দুই ব্যবসায়ীকে আটক করা হয়৷ তখন তাদের কাছ থেকে ১১৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়। 
 
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা  হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদকরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত