ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালপুরে দোকানে বিক্রি হচ্ছে জ্বালানি তেল


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ১১-১০-২০২৩ বিকাল ৫:২১
টাঙ্গাইলের গোপালপুরে খোলা বাজারে অবাধে বিক্রি হচ্ছে দাহ্য পদার্থ, সরেজমিন ঘুরে উপজেলার চাতুটিয়া মোড়, ঝাওয়াইল বাজার, মির্জাপুর বাজার, হেমনগর বাজার সহ বিভিন্ন বাজার এলাকায় ও পৌর শহরের মৃধাবাড়ী মোড়, থানা ব্রীজের পশ্চিম পাশে,  ভুয়ারপাড়াসহ বিভিন্ন মুদি দোকানে এবং নবগ্রাম মোড়ে চায়ের দোকানে পাশে অকটেন ও পেট্রোল বিক্রি করতে দেখা গেছে। 
বিক্রেতারা দাহ্য পদার্থ বিক্রির আইন সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছেন,খোলা বাজারে ও চায়ের দোকানে পাশে এভাবে দাহ্য পদার্থ রাখায় যেকোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলছে সচেতন মহল।
 
নগদা শিমলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল বলেন, খোলা বাজারে লাইসেন্স ছাড়া এভাবে দাহ্য পদার্থ বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চায়ের দোকানের পাশে দাহ্য পদার্থ বিক্রি করায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এতে যেকোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
 
দাহ্য পদার্থ বিক্রেতা বুলবুল জানান, তিনি মধুপুর ফিলিং স্টেশন থেকে পেট্রোল এনে লিটারে ৫/৭ টাকা লাভে বিক্রি করেন। খোলা বাজারে পেট্রোল বিক্রি নিষেধ থাকলেও কিছু লাভের জন্য বিক্রি করেন তিনি।
 
ব্যবসায়ী ইসমাইল হোসেন জানান, প্রায় দশ বছর ধরে বোতলে করে পেট্রোল ও অকটেল বিক্রি করেন ।  বিক্রির অনুমোদন না থাকলেও নিরাপত্তার জন্য ফায়ার এক্সটিংগুইশার রাখেন তিনি। 
 
নবগ্রাম বাজার বনিক সমিতির সেক্রেটারী মো: মোন্নাফ হোসেন বলেন, চায়ের দোকানের পাশে এভাবে পেট্রোল বিক্রি করা অবৈধ। দূর থেকে পেট্রোল আনতে হয় তাই আমরা কিছু বলিনি। আপনারা বললেন দেখি আমরা কি করতে পারি।
 
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যারহাউজ পরিদর্শক (গোপালপুর দায়িত্ব) সিরাজুল ইসলাম বলেন, এভাবে দাহ্য পদার্থ বিক্রির কোন অনুমোদন নাই। এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। 
 
ইউএনও আসফিয়া সিরাত বলেন, অনুমতি ছাড়া ঝুঁকি তৈরি করে খোলা বাজারে কেউ দাহ্য পদার্থ বিক্রি করতে পারবে না। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা