ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শান্তিগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, স্কুলছাত্রীসহ নিহত ২


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-১০-২০২৩ দুপুর ১:৪৪
সুনামগঞ্জের শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএসজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রীসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
 
বৃহস্পতিবার(১২ অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। 
 
নিহতরা হলেন, পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী দিরাই উপজেলার শরিফপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে তাওসিয়া বেগম(১৩) ও শান্তিগঞ্জ উপজেলার পাগলা হোসেনপুর গ্রামের ইমরান হোসেন(২০)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। হতাতহরা সবাই সিএনজির যাত্রী। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
 
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দিরাইগামী যাত্রীবাহী সাকিন বাসের সঙ্গে সুনামগঞ্জমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়৷ 
 
পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি৷  সবার সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ 
 
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ ২ জন নিহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ