ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় বর্নাঢ্য আয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১২-১০-২০২৩ দুপুর ৪:৩৭

পাবনায় বৃহস্পতিবার(১২ অক্টোবর)বর্নাঢ্য আয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জ এর উপমহাপরিচালক কামরুন নাহার। 
পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন, পাবনার সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ মাসুদ আলম।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট মোঃ সাজ্জাদ মাহমুদ। এসময় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার সহকারী জেলা কমান্ড্যান্ট মো: শাহ আলম এবং দলপতিদের মধ্য থেকে বক্তব্য রাখেন দোগাছি ইউনিয়ন দলপতি মো: রেজাউল করিম ও ফরিদপুর পৌরসভার ওয়ার্ড দলনেত্রী পাখি আরা খাতুন। সমাবেশে আনসার কমান্ডার, দলপতি- দলনেত্রীসহ ২৯ সদস্য- সদস্যাকে বাইসাইকেলসহ ৭৪ জনকে বিভিন্ন সামগ্রী পুরস্কার দেয়া হয়। এর আগে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে সমাবেশের সুচনা করেন। 
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রাজশাহী রেঞ্জ এর উপমহাপরিচালক কামরুন নাহার বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আভ্যন্তরীন আইন শৃংখলা রক্ষাসহ সার্বিক উন্নয়ন কর্মকান্ডে আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা সক্রিয় ভুমিকা রেখে আসছেন। উন্নয়ন কর্মকান্ডের এই ধারাবাহিকতা রক্ষায় সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় অবদান রাখতে আমরা বদ্ধ পরিকর। তিনি বলেন, এসব লক্ষ্যকে সামনে রেখেই মহাপরিচালকের নেতৃত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবং আরো যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এজন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্য-সদস্যারা প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তিতে পরিণত হচ্ছেন।এর মাধ্যমে এ বাহিনীর সদস্য সদস্যারা ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা পূরণে নিজেদেরকে তেরী করছেন।সমাবেশ সঞ্চালনা করেন পাবনার সার্কেল এডজুটেন্ট আসিফ ইকবাল, এবং আটঘরিয়া উপজেলা কর্মকর্তা জেসমিন সুলতানা। 
সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার ৯ উপজেলা কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা, আনসার কমান্ডার, দলপতি-দলনেত্রীসহ ৩ শতাধিক সদস্য সদস্যা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির