মদনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সময় ছুটি দিয়ে চা, খেতে যান প্রধান শিক্ষক
নেত্রকোণার মদন উপজেলার মদন ইউনিয়নের কাইকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল মিয়া অফিস সময় শেষ হওয়ার আগেই ২ টা ৪০ মিনিটের সময় ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে তালা বন্ধ করে চলে যান।
রোজ বৃহস্পতিবার ১২ অক্টোবর সরে জমিনে গিয়ে দেখা যায়, সরকারের দেওয়া সময় সূচী তোয়াক্কা না করে, বিকাল ৪ টা বাজার আগেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে ছুটি দিয়ে তালা বন্ধ করে চলে যান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল মাস্টার।
এ ঘটনায় এলাকাবাসীর সাথে কথা হলে, একাধিক অভিযোগে জানা যায়, প্রতিনিয়তই প্রধান শিক্ষক সরকারের দেওয়া নিয়ম নীতি না মেনে, নিজের মতো করে মনগড়াভাবে স্কুল চালাচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল মিয়া।
এবং দুলাল মিয়া জানান, তার মন মতো করে স্কুল পরিচালনা করে, যখন ইচ্ছা আসে, এবং যখন ইচ্ছা বিদ্যালয় ছুটি দিয়ে চলে যায়। ছাত্র- ছাত্রীদের অভিভাবকদের নিয়ে কোন দিন একটা মিটিং করে না।এ বিষয়ে জানতে চাইলে, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ নুরুজ্জামান তিনি বলেন, বাবুল মাস্টার আমাদের বিদ্যালয় আসার পর থেকেই অত্র বিদ্যালয়ের শিক্ষার মান ধ্বংসের দিকে যাচ্ছে, ছাত্র,ছাত্রীরা বিদ্যালয় আসে না, তার দূর ব্যবহারের কারণে।
কাইকুড়িয়া গ্রামের আলম মিয়া তিনি জানান সপ্তাহে পাঁচ দিনেই অফিস সময় ফাঁকি দিয়ে অফিস সময় শেষ হওয়ার আগেই তিনি চলে যান, এবং তার মন গড়া ইচ্ছা মত চলে বিদ্যালয়।এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল মাস্টার বলেন, আশেপাশে কোন চা,য়ের দোকান না থাকার কারণে বিদ্যালয় বন্ধ করে গ্রামের শেষের মাথায় চা, খেতে গিয়েছিলাম।
এ বিষয়ে মদন উপজেলা শিক্ষা অফিসার তারেক সালাউদ্দিন তিনি বলেন, উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয় বন্ধ করে চা খাওয়ার জন্য যদি যেয়ে থাকে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied