বাউফলে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পটুয়াখালীর বাউফলে শারীরিক দূরত্ব বজায় রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ৭ জন অসচ্ছল নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা শেষে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান। তিনি বলেন, বঙ্গবন্ধু মুজিব জাতির জনক হয়ে ওঠার পেছনে শেখ ফজিলাতুন্নেছার অসামান্য অবদান রয়েছে। বঙ্গবন্ধুর সকল কাজে সারাজীবন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা অনুপ্রেরণা দিয়েছেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন এবং করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মার্জিয়া কানিজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুল আলম মিয়া, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান, সাবেক ছাত্রলীগ নেতা শামসুল কবির নিশাদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এমএসএম / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা