ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ইসরায়েল ২৪ ঘণ্টায় ১১ লাখ ফিলিস্তিনির স্থানান্তর চায়


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২৩ দুপুর ১১:৪

২৪ ঘণ্টার মধ্যে গাজার উত্তরাঞ্চলীয় ১১ লাখ মানুষের সবাই যেন বাড়িঘর ছেড়ে সরে যায়, ইসরায়েল এমনটি চাইছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর: বিবিসি’র

ইসরায়েলি সামরিক বাহিনী জাতিসংঘকে বলেছে, গাজা উপত্যকার উত্তরের সবাই যেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় স্থানান্তর হয়। এক বিবৃতিতে জাতিসংঘের মুখপাত্রেএ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের তথ্য মতে, উত্তর গাজায় অন্তত ১১ লাখ মানুষ রয়েছে, যা গাজা উপত্যকার গোটা জনগোষ্ঠীর প্রায় অর্ধেক।গাজা ও জেরুসালেমের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টায় এই জরুরি আহ্বান জানায় ইসরায়েলি সামরিক বাহিনী।

২৪ ঘণ্টায় এত বড় জনগোষ্ঠীর স্থানান্তরকে ‘অসম্ভব’ বলা হয়েছে জাতিসংঘের মুখপাত্রের বিবৃতিতে।ইসরায়েল স্থলপথে বড় ধরনের আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে, এরই অংশ হিসেবে লোকজনকে সরে যেতে বলছে। এরই মধ্যে গাজা সীমান্তে ভারী ভারী যুদ্ধ সরঞ্জাম ভিড়িয়েছে ইসরায়েল। সেনা মোতায়েনও করেছে লাখ লাখ।

শনিবার ভোরে ইসরায়েলে হামাসের উপর্যুপরি রকেট হামলার পরই দুপক্ষের সংঘাত শুরু হয়। গাজায় এক হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি এবং অন্যদিকে এক হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি এ পর্যন্ত নিহত হয়েছেন। দেড় শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস। তবে হামাস এ সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে। 

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক