ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

টাইগারদের একাদশে আসছে একাধিক পরিবর্তন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২৩ দুপুর ১১:৮

হিমাচল প্রদেশের ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। হিমালয়ের কোলঘেঁষা শীতল আবহাওয়ার পর তৃতীয় ম্যাচের জন্য বাংলাদেশ এসেছে দক্ষিণে সাগরতীরের চেন্নাইয়ে। তাপমাত্রার ব্যবধানটাও হুট করে বেড়ে গেছে, প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস। এমন পরিবেশেই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে যাওয়ার রাস্তা পরিষ্কার রাখতে যে ম্যাচটা জেতা টাইগারদের জন্য খুব জরুরি।

নিউজিল্যান্ড তিন দিনের বিরতি পেয়ে সতেজ। বুধবার কৃত্তিম আলোয় অনুশীলন করেছে তারা। গতকাল ঐচ্ছিক অনুশীলন ছিল কেন উইলিয়ামসনের নেতৃত্বে। বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ক্রিকেটারদের অনুশীলন না করার স্বাধীনতা দিয়েছিলেন। তবে সাকিব, মুস্তাফিজ, লিটন ছাড়া বাকি সবাই অনুশীলন ছিলেন। কেউ ফিল্ডিং, কেউ নেটসেশনে ফোকাস দেন। যদিও অনুশীলন দেখে এখন আর একাদশ নির্বাচনের বিষয়টি ঠিক করা হয় না। নিয়মিত খেলোয়াড়দের তালিকায় রেখে বাকিদের বেছে নেওয়া হয়।

উইকেট আর কন্ডিশন বিবেচনায় এই ম্যাচে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। বৈশ্বিক টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো রেকর্ডের কারণে একাদশে ফেরানো হতে পারে মাহমুদউল্লাহ রিয়াদকে। ২০১৫ সালের বিশ্বকাপ আর ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি ইনিংস খেলেছেন তিনি। আরেকবার দেখিয়ে দিতে সুযোগের অপেক্ষায় আছেন মিডল অর্ডার এ ব্যাটার। টিম ম্যানেজমেন্ট মিডল অর্ডার এ ব্যাটারকে সে সুযোগ দেবে কিনা, জানা নেই। কারণ তিন পেসার নিয়ে খেলতে গেলে একাদশে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে। গত দুই ম্যাচে পেস বোলাররা ব্রেকথ্রু দিতে না পারায় স্লো উইকেটে পেস ইউনিটেও ওলটপালট করে যেতে পারে।

এছাড়া চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে একজন বাড়তি স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। এমনটা হলে কপাল খুলবে নাসুম আহমেদের। এক পেসার কমিয়ে এই বাঁহাতি স্পিনারকে একাদশে ফেরাতে পারে বাংলাদেশ। এছাড়া একাদশে পরিবর্তন আসার আর খুব একটা সম্ভাবনা নেই। ওপেনিংয়ে সুবিধা করতে না পারা তানজিদ তামিমেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী/মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক