ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২৩ দুপুর ১১:২২

ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ও তার আশপাশের এলাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৮ টা ২৪ মিনিটে এই কম্পণ অনুভূত হয় বলে জানিয়েছে এএফপি।মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে, ম্যানিলা থেকে ১০০ কিলেমিটার দক্ষিণে বাতাঙ্গাস প্রদেশে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

তবে এই ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা বিভাগের বাতাঙ্গাস শাখার কর্মকর্তা রাফায়েল কুয়েভাস এএফপিকে বলেন, ‘আমরা বেশ বড় কম্পণ অনুভব করেছি। ১০ সেকেন্ডের মতো স্থায়ী ছিল সেটি।’

‘তবে এখানে সবকিছু ঠিক আছে। এখন পর্যন্ত আমরা কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাইনি।’  

বাতাঙ্গাস প্রদেশে মাবিনি শহর শাখার দুর্যোগ মোকাবিলা দপ্তরের শীর্ষ নির্বাহী আরনল্ড প্যানোপিও জানিয়েছেন, প্রথমে একটি হালকা কম্পন ও পরে দৃঢ় কম্পণ অনুভূত হয়েছে। কোনো ক্ষয়ক্ষতির তথ্য না পাওয়া গেলেও পূর্ব সতর্কতা হিসেবে শহরের কয়েকটি স্কুল ক্লাস কার্যক্রম বাতিল করেছে বলে জানিয়েছেন তিনি।   

প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা (রিং অব ফায়ার) অঞ্চলের ওপর অবস্থানের কারণে ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ দক্ষিণপূর্ব এশিয়া ও জাপানে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। বছরের বিভিন্ন সময়ে ছোট-বড় ভূমিকম্প ঘটে এই অঞ্চলে।  

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক