ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বগুড়া শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২৩ দুপুর ২:৪৪
বগুড়ার শেরপুরে যথাযথ মর্যাদায় মহড়া, র‍্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে  দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 
 
শুক্রবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য 'অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল  ভবিষ্যৎ গড়ি'। দিবসটি পালন উপলক্ষে শেরপুর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। 
১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এমন উদ্যোগ। ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে বাংলাদেশ। গত দুই দশকে এ ভূখন্ডে ১৮৫ টি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী এলাকার প্রান্তিক জনগোষ্ঠী।
 
শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা।  সরকারি কমিশনার (ভূমি)এস এম রেজাউল করিমের সঞ্চালনায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ধনুট এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, সহ-সভাপতি আলহাজ্ব সাইফুল বারী ডাবলু,  উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকবৃন্দ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান