ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার মরে ভুত হয়ে গেছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৩-১০-২০২৩ রাত ৮:৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাচঁপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মরে ভুত হয়ে গেছে, চির নিন্দ্রায় ঘুমিয়ে আছে, তত্ত্বাবধায়ক সরকার আর চোখ মেলবে না। গতকাল শুক্রবারে (১৩ অক্টোবর) বিএনপি নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ফখরুলের আমও গেছে ছালাও গেছে, আপনাদের (বিএনপি) ঘুম হারাম হয়ে গেছে ।ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি আওয়ামী লীগকে শত্রু মনে করে, তাদের সঙ্গে কোনো সমঝোতা নয়। আন্দোলনের নামে বিএনপির যে কোনো অপতৎপরতার জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ।

বিএনপি মহাসচিবের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক বলতে বলতে শেষ। দুই সেলফিতে আপনাদের ঘুম হারাম হয়ে গেছে। ভারতে এক সেলফি, এরপর নিউইয়র্কে আরেক সেলফি। দুই সেলফিতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মির্জা ফখরুল সাহেব ভংচং করবেন না। আওয়ামী লীগ জনগণের দল, গণমানুষের দল। লন্ডনে বসা তারেকের লক্ষ্য এদেশে বাস্তবায়িত হতে দেব না।তিনি বলেন, জাতীয় পার্টির ভাইরা বড় বড় কথা বলেন। নির্বাচন করে দেখেন কয় সিট পান। আপনাদের পায়ের তলায় মাটি নাই।  বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে আওয়ামী লীগের ‘উন্নয়ন ও শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন শরিক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। এবার এ দুটি আসনে দলীয় প্রার্থী দেওয়ার দাবি তোলেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভুঁইয়া  সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সিনিয়র সহ-সভাপতি, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল খান নিখিল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ