ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায় ইউনিসেফ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২৩ দুপুর ১:১৯

গাজায় ইসরায়েলের হামলায় শতশত নারী ও শিশুর প্রাণহানির ঘটনায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বলছে, হতাহতের সংখ্যা প্রতি ঘণ্টায় বাড়ছে।

ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার এক বিবৃতিতে বলেছেন, শিশু হত্যা অবশ্যই বন্ধ করতে হবে। বিমান হামলায় ভয়াবহভাবে দগ্ধ এবং মর্টারের আঘাতে ক্ষত-বিক্ষত শিশুদের হাসপাতালে আনা হচ্ছে। হাসপাতালগুলো ভেবে পাচ্ছে না কীভাবে তাদের চিকিৎসা দেবে। ইউনিসেফ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। 

তিনি বলেন, গাজায় মানবিক পরিস্থিতি নাজুক অবস্থায় পৌঁছেছে। আরও হামলার কথা বলা হচ্ছে। এই যুদ্ধে আন্তর্জাতিক আইনকে প্রাধান্য দিতে হবে। নারী ও শিশুদের প্রতি সহানুভূতি দেখানো উচিত।  

জেমস এল্ডার বলেন, দুঃখজনকভাবে হলেও সত্য যে, যুদ্ধে সবসময় বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা।

এদিকে এক সপ্তাহের বেশি চলা বিমান হামলার পর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় স্থল অভিযান শুরু করেছে। শুক্রবার ইসরায়েলের পদাতিক বাহিনী ও ট্যাঙ্ক গাজায় ঢুকেছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় গাজায় এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৭৯৯ জন প্রাণ হারিয়েছে। মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএনএন জানায়, নিহতদের মধ্যে ৫৮৩ জন শিশু এবং ৩৫১ জন নারী। এছাড়া ৭ হাজার ৩৮৮ জন আহত হয়েছে। যাদের মধ্যে ১ হাজার ৯০১ জন শিশু এবং ১ হাজার ১৮৫ জন নারী।

জাতিসংঘের মতে, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত  ৪ লাখ ২৩ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। 

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক