ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে দুই পক্ষের মারধরে নারীসহ আহত ২ থানায় পাল্টাপাল্টি অভিযোগ


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২৩ বিকাল ৫:২৬
নেত্রকোনার মদন উপজেলার মদন ইউনিয়নের বারবুড়ি গ্রামে গত বৃহস্পতিবার ১২ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের নারী সহ আহত হয় দুজন। 
 
গুরুতর আহত  শিল্পী আক্তার  (৩৫) ও বকুল (৬০)মিয়া কে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে ভর্তি করেন। ঘটনা দুই পক্ষেরই মদন থানায় পাল্টাপাল্টি অভিযোগ।
 
অভিযোগ ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বকুল মিয়ার (৬০) এর সাথে ছোটন মিয়া(৪০)এর  কথা কাটাটি হয়, এক পর্যায়ে বকুলের হাতে থাকা লাঠি দিয়ে বারি শুরু করে ছোটন মিয়াকে, পরে এ ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের মারধরের ঘটনাটি ঘটে।
 
এ মারধরের ঘটনাকে কেন্দ্র করে ছোটন মিয়ার বাড়িতে গিয়ে,বকুল মিয়ার ছেলে জুবায়ের ( ২৫), শাহ আলম (৪৫), আসলাম ১৮, ওবায়দুল (২৬)সহ আরও অনেকেই ছোটন মিয়াকে না পেয়ে তার স্ত্রী শিল্পী আক্তার (৩৫) কে মারধর  করে  গুরুতর আহত করে তারা।
পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে  আসেন। শিল্পী আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।এ ঘটনায় বকুল মিয়াকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাদের বিরুদ্ধে।
 
এ বিষয়ে জানতে চাইলে বকুল মিয়ার স্ত্রী শিরিন আক্তার (৫০)জানায়, শিল্পী আক্তার কে আমার ছেলেরা  মারধর করে নাই, নিজের শরীর নিজে ছিড়ে হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে। 
 
এ ঘটনা ছোটন মিয়া জানায়, আমার সাথে ঝগড়া হয়েছে বকুল মিয়ার, আমার স্ত্রী শিল্পী আক্তার কোন অপরাধ করে নাই ।
তারে বাড়িতে গিয়ে বকুলের ছেলেরা মারধর  করে গুরুতর আহত করেছে এ ঘটনা থানায় অভিযোগ দায়ের করেছি তাদের বিরুদ্ধে।
 
এ বিষয়ে জানতে চাইলে মদন থানা ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি বলেন,এ ঘটনায় উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা