কুবির অনাবাসিক শিক্ষার্থীদের তালিকা ইউজিসিতে যাবে কাল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক শিক্ষার্থীরা ভ্যাকসিন নিতে পারলেও অনাবাসিক শিক্ষার্থীদের লিস্ট এখনো যায়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার (৯ আগস্ট) এ তালিকা ইউজিসিতে পাঠানো হবে। বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের মধ্যে এখনো দুটি বিভাগের তথ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আসেনি। এ দুই বিভাগ হলো নৃবিজ্ঞান ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ। আশা করি আজকের মধ্যে তাদের তথ্য পেয়ে যাব। এরপর কালকে আমরা এসব তথ্য নিকশ ফন্টে লিপিবদ্ধ করে ইউজিসিতে পাঠাতে পারব। ইউজিসি থেকে সেগুলো শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে যাবে। আশা করি ১৫ দিনের মধ্যে আমরা এ কার্যক্রম শেষ করতে পারব।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বেশকিছু শিক্ষার্থীর আইডি কার্ড নেই। তারা ভ্যাকসিন দিতে পারবে কি-না এ ব্যাপারে চিন্তিত। এসব শিক্ষার্থীর ব্যাপারে প্রশাসনের সিদ্ধান্ত জানতে চাইলে অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, যাদের এনআইডি নেই তাদের এনআইডি দ্রুত করে ভ্যাকসিনের জন্য আবেদন করতে হবে। এনআইডি ছাড়া কোনোভাবেই কিছু করা সম্ভব নয়।
যাদের এনআইডি নেই তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে 'ভেরিফাই' করে ভ্যাকসিনের আওতায় আনা যায় কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এনআইডি ছাড়া ভ্যাকসিন নেয়া যাবে না এটা সরকারেরই সিদ্ধান্ত। আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশন অফিসে চিঠি দিয়েছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুত এনআইডি করে দেয়ার জন্য। এনআইডি করতে সর্বোচ্চ ১৫ দিন লাগবে। তারা দ্রুত এনআইডি করুক। এনআইডি হলে আমরা তাদের তালিকা আবার ইউজিসিতে পাঠাব।
এমএসএম / এমএসএম
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের