চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যুতে ওসির বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে সাবেক দুদকের কর্মকর্তা পুলিশ হেফাজতে মারা যাওয়ার ঘটনায় চান্দগাঁও থানার ওসি ও ওসি তদন্ত,দুই এএসআইসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত দুদক কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর স্ত্রী।
মামলায় অভিযুক্তরা হলেন- ওসি খায়রুল ইসলাম, এএসআই মোঃ ইউসুফ, এএসআই সোহেল রানা,পরিদর্শক (তদন্ত) মোঃ মবিনুল হক, শহীদুল্লাহর প্রতিবেশি এস এম আসাদুজ্জামান, জসিম উদ্দিন, মোঃ লিটন,রনি আক্তার তানিয়া, কলি আক্তার।
সোমবার (১৬ অক্টোবর) বাদির অভিযোগ শুনে মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা মামলাটি গ্রহন করে আদেশের জন্য রাখেন।
মামলার বাদীনি ফয়জিয়া জানান,আমি স্বামী হত্যার বিচার চাইছি আদালতের কাছে,আদালত আমার কথা শুনেছেন। আশা করছি আদালত ভালো কিছু আদেশ দিবেন। আদালতের কাছে ন্যায় বিচার পাবো।
বাদীর আইনজীবী এড. রেজাউল করিম চৌধুরী দৈনিক সকালের সময় কে বলেন,পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে ওসি,ওসি তদন্তসহ দুইজন এএসআইসহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, আদালত মামলাটি গ্রহন করে আদেশের জন্য রেখেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. আবদুর রশীদ দৈনিক সকালের সময় কে বলেন, সাবেক দুদক কর্মকর্তা শহিদুল্লাহ পুলিশ হেফাজতে মারা গেছেন বাদীনি অভিযোগ করেছেন । এই মামলায় তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলতে পারবো না।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
Link Copied