লিখন হত্যার প্রতিবাদে বন্ধুদের সংবাদ সম্মেলন
গাইবান্ধা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হাসান লিখন হত্যার বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ হত্যার বিচার না হওয়া পর্যন্ত ১৫ দিনব্যাপী লাগাতার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রোববার (৮ আগস্ট) সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নিহত লিখনের বন্ধুদের আয়োজনে সংবাদ সম্মেলনে এ দাবিসহ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
এছাড়াও সংবাদ সম্মেলনে অল্প সময়ে গাইবান্ধায় সংঘটিত চারটি হত্যাকাণ্ড- অপহৃত ব্যবসায়ী হাসান আলীকে নির্যাতন করে হত্যা, ব্যবসায়ী রোকন সরদারকে ছুরিকাঘাতে হত্যা, ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকিকে কুপিয়ে হত্যা এবং পোশাক শ্রমিক নান্নু মিয়াকে হত্যা করে লাশ গুম করার ঘটনাসহ উল্লিখিত হত্যাকাণ্ডের প্রতিবাদ, দ্রুত বিচার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখন হত্যার বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামি ১২ আগস্ট বৃহস্পতিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদানসহ ১৫ দিনব্যাপী লাগাতার প্রতিবাদ কর্মসূচি ও ২৩ আগস্ট নিহত লিখনের স্মরণে শোকসভারও ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব। এতে বক্তব্য রাখেন- গাইবান্ধা সরকারি কলেজের সাবেক ভিপি এসএম খাদেমুল ইসলাম খুদি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান মো. সাঈদ হোসেন জসিম, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াজেদ হাসান শাওন, জেলা যুবজোট সভাপতি সুজন প্রসাদ, সাংবাদিক ইদ্রিসউজ্জামান মোনা, আরিফুল ইসলাম বাবু, রিকসা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুমন প্রমুখ।
বক্তারা বলেন, লিখনসহ গত চার মাসে গাইবান্ধা সদরেই ৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা রীতিমতো উদ্বেগজনক। সেই সাথে এসব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুরুতেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা গেলে এতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হতো না। এসব ঘটনার মধ্যদিয়ে আইনশৃঙ্খলার চরম অবনতির বিষয়টি ফুটে উঠেছে। এ পরিস্থিতিতে তারা গভীর উদ্বেগ প্রকাশ করে অনতিবিলম্বে এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন