বুড়িমারী স্থলবন্দর শারদীয় দুর্গাপূজায় ৭ দিন বন্ধ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে ৭ দিন বন্ধ থাকবে। বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী ও গাড়ি চালকসহ তিন সংগঠনের যৌথ সিদ্ধান্তের চিঠি দিয়ে এ বন্ধের কথা জানিয়েছে। এতে এ দুই স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুড়িমারী শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানি গ্ৰুপ ও সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন চিঠি পেয়েছেন এবং বন্ধের সত্যতা নিশ্চিত করেছেন। তবে উভয় স্থলবন্দরের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ৬ দিন ভারতের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবে ও বাংলাদেশে ২৭ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এদিনসহ মোট ৭ দিন বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকছে। তবে আগামী ২৮ অক্টোবর শনিবার থেকে যথারীতি বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন যৌথসভা শেষে পূজায় ৬ দিন আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ সংক্রান্ত চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস্ কর্তৃপক্ষ), বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংরাবান্ধা ও ভুটান স্থল শুল্ক স্টেশন কাস্টমস্ কর্তৃপক্ষকে দেয়।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, ‘পূজায় ব্যবসায়ীরা উভয় দেশের স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবে জানিয়েছে। তবে, দুই দেশের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।’
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied