ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণের অভিযোগ


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১০-২০২৩ বিকাল ৫:৪০
নেত্রকোনার মদনে তালাকপ্রাপ্ত  ভুক্তভোগী এক নারীকে জোরপূর্বক ভাবে রাতভর ধর্ষণের অভিযোগে  সাবেক, স্বামী নোয়াব আলী মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী।ভুক্তভোগী নারী এক সন্তানের জননী রনি আক্তার বাদী( ৪০) হয়ে মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাবেক, স্বামী নোয়াব আলীর বিরুদ্ধে।
 
অভিযুক্ত নোয়াব আলী( ৬০) পেশায় ব্যবসায়ী  ইটভাটার মালিক ,সে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলাধীন চল্লিশ কাপুনিয়া গ্রামের মৃত ইয়াসিন শেখের ছেলে, পেশায় ব্যবসা ইট ভাটার মালিক।অভিযোগ ও ভুক্তভোগী নারীর সূত্রে  জানা যায়, নোয়াব আলীর ছেলে রনক মিয়া কে (৮)গত ১৩ সেপ্টেম্বর মদন উপজেলা বাঁশরী উত্তরপাড়া গ্রামে ছেলেকে দেখতে আসেন ব্যবসায়ী ইটভাটার মালিক নোয়াব আলী মিয়া।
 
পরে বৃষ্টির কারণে নোয়াব আলী মিয়া রাতে যেতে পারেন নাই। কৌশলে নোয়াব আলী মিয়া তার সাবেক স্ত্রী রনি আক্তারের ঘরে ঢুকে বিছানায় জাবরিয়ে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।এ বিষয়ে ভুক্তভোগী রনি আক্তার জানান, গত ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি মাসে তার সাথে রেজিস্ট্রি কাবিন মূলে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমরা দুজন। পাঁচ বছর ঘর সংসার করার পর আমাদের একটি ছেলে সন্তান জন্ম হয়। ২০১৭ সালে নোয়াব আলী মিয়ার বাড়িতে আমাকে সারারাত নির্যাতন করার পর জোরপূর্বক ভাবে তালাকনামায় সই করায়।
 
পরে লোক মারফতের মাধ্যমে ছেলে রনক কে নিয়ে  চলে আসি আমার বাবার বাড়িতে।কিছুদিন পর পর তার ওরসজাত  ছেলে রনক কে  দেখতে আসেন আমাদের বাড়িতে।ছেলে দেখে চলে যায়, সেইদিন আর রাতে যেতে না, পেরে আমাকে রাত  আনুমানিক ১২টার দিকে  জোরপূর্বক ধর্ষণ করে সে, রাতের লোক লজ্জার ভয়ে ডাক চিৎকার করিনি।পরে তার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হই।সে আমার মত অসহায় আরও ৮টা মেয়ের জীবন নষ্ট করেছে। তার সম্পদ আছে, এ সম্পদ দেখিয়ে  মেয়েদেরকে কলে বলে কৌশলে  ভুলিয়ে বিবাহ করে, পরে কিছুদিন পর মারধর নির্যাতন করে তালাক দিয়ে ছেড়ে দেয়।
 
এ বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ী  ইট ভাটার মালিক নোয়াব আলী মিয়া বলেন, আমার ছেলে রনক কে দেখতে যাই প্রতি মাসে তাকে, ১০ হাজার করে  টাকা দিয়ে আসি।
 সে আমার সাবেক স্ত্রী আমি তাকে জোরপূর্বক ধর্ষণ করিনি।এ ঘটনায় মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি বলেন, এ বিষয়ে এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা