ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সমগ্র মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে ইসরাইলকে সব দিক থেকে বর্জনের আহবান


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৮-১০-২০২৩ বিকাল ৫:১৯
গাউছিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার ব্যাবস্থাপনায় ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপর বর্বর ইসরায়েলী হত্যাকাণ্ড জুলুম নির্যাতন  ও মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস অবৈধ দখলদার মুক্ত করার দাবীতে অদ্য ১৮ অক্টোবর দুপুর ১২ টায় কোর্ট হিল সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন  অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন,মুসলমানদের স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।ওআইসি,আরবলীগ ও জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন বক্তারা এবং তাদের ভুমিকায় ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে মুসলিম  রাষ্ট্র গুলোকে আলাদা জোট গঠণ করার আহবান জানানো হয়। সমগ্র মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে ইসরাইলকে সবদিক থেকে বর্জনের জন্য আহবান জানিয়েছেন আইনজীবীরা।
 
গাউছিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার সভাপতি এডভোকেট মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন,গাউছিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান  আলহাজ্ব পেয়ার মোহাম্মদ (সাবেক কমিশনার)। উদ্বোধক ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য,  আঞ্জুমান ট্রাষ্টের উপদেষ্টা  মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ মুজিবুল হক,চট্টগ্রাম জেলা পিপি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, গাউছিয়া কমিটির যুগ্ন-মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট এম. ফয়েজ উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন এডভোকেট কাজী নজমুল হক,এডভোকেট নূরুল ইসলাম,,এডভোকেট কিরণ তৈয়ব,
এডভোকেট ইয়াছিন খোকন, এডভোকেট রাশেদ ফারুকী,এডভোকেট এরশাদুর রহমান রিটু,এডভোকেট দিদারে আলম,এডভোকেট মোজাম্মেল ফারুকী,এডভোকেট আলী আক্কাস,এডভোকেট গোলাম ফারুক,এডভোকেট রাশেদুল ইসলাম,এডভোকেট আজম খান,এডভোকেট মাসুদুল আলম বাবলু,এডভোকেট শহিদুল আলম,এডভোকেট আজম খান,এডভোকেট ইসহাক,এডভোকেট এডিএম আরুছুর রহমান,এডভোকেট মোতাহের হোসেন রাসিফ,এডভোকেট আরিফ,এডভোকেট এস এম আরমান মহিউদ্দিন, এডভোকেট মোজাম্মেল হক,এডভোকেট ফরহাদ,এডভোকেট কামরুন নাহার,এডভোকেট  হামিদা চৌধুরী লুনা,এডভোকেট সৌরভ ও রোকন উদ্দিন জুয়েল প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন, জি এম শাহাদত হোসাইন মানিক।মানববন্ধনে কয়েকশত আইনজীবী অংশগ্রহণ করেন, পরে ইসরাইলের পতাকায় আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।

এমএসএম / এমএসএম

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ