সন্ত্রাসী-মাদক নির্মূলে বদ্ধপরিকর উত্তরা পশ্চিম থানার ওসি মাসুদ আলম
ঢাকা মেট্ট্রোপলিটন উত্তরা পশ্চিম থানায় যোগদানের সময় থেকেই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদ আলম তার সঙ্গীয় সদস্যদের নিয়ে সদা-সর্বদা উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকার অনিয়ম,অপরাধ,মাদক কারবারি, ছিনতাই, জঙ্গি সন্ত্রাসী, দমনে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তার এমন কাজে উত্তরা পশ্চিম থানার সর্বত্রের মানুষ বেশ উজ্জীবিত ও খুশি। মাদকাসক্ত ও মাদকদ্রব্য কারবারিতে উত্তরা পশ্চিম থানা রয়েছেন জিরোর কোটায়।
পুলিশ প্রশাসনের সন্ত্রাস ও মাদকের বিস্তার রোধকে চ্যালেঞ্জ হিসেবে ও ঢাকা মেট্রোপলিটন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার, মোঃ মোর্শেদ আলমের নির্দেশনা নিয়ে কাজ করে যাচ্ছেন ওসি মোঃ মাসুদ আলম। তারই ধারাবাহিকতায় উত্তরা পশ্চিম থানায় মাদক-সন্ত্রাস নির্মূলে কঠোর ভূমিকায় কাজ করছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ আলম।স্থানীয় সুশীল সমাজ জানান, ওসি মোঃ মাসুদ আলমের নেতৃত্বে উত্তরা পশ্চিম থানা পুলিশ বিচক্ষণতার সাথে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করায় এ এলাকায় মাদকের হটস্পটখ্যাত এরিয়া থেকে মাদক কারবারি ও বখাটে সন্ত্রাসীরা পালিয়েছে।
সুশীল সমাজের আরো অনেকেই বলেন, উত্তরা পশ্চিম থানার চৌকস পুলিশ অফিসারগণ ও পেশাদার পুলিশ সদস্যরা যদি তাদের দক্ষতা ও আন্তরিকতা কাজে লাগিয়ে কাজ করে তাহলেই আমাদের উত্তরা পশ্চিম থানা থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। ওসি মোঃ মাসুদ আলম থানায় যোগদানের পর থেকে মাদক-সন্ত্রাস নির্মূলে দিন-রাত কাজ করে যাচ্ছেন তিনি এবং তার সকল পুলিশ সদস্যগণ।স্থানীয় জনগণ জানান, আমরা সাধারণ জনগণ ও পুলিশ মিলে একসঙ্গে কাজ করলে সমাজে অপরাধ প্রবণতা কমিয়ে আনা ও অপরাধ রোধ করা সম্ভব হবে। সন্ত্রাস- মাদকের বিরুদ্ধে কমিউনিটি পুলিশকে কাজে লাগাতে হবে।
সাথে সাথে উত্তরা পশ্চিম থানার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তাহলেই উত্তরাসহ সারাদেশ থেকে মাদক-সন্ত্রাস নির্মূল করতে সহজ হবে।এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ আলম দৈনিক সকালের সময় কে বলেন, বর্তমান সরকার মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণে আপোষহীন ও দৃঢ়প্রত্যয়ী। মাদক নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই আমরা মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে মুক্ত রাখার জন্য বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় আমরা প্রতিটি সেক্টরে ও মহল্লাগুলোতে কমিউনিটি পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে নিয়ে পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে জঙ্গিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক নির্মূলে চেষ্টা চালানো হচ্ছে।
পুলিশের কার্যক্রম কে বেগবান করার লক্ষ্যে উত্তরা পশ্চিম থানার প্রতিটি সেক্টর কল্যাণ সমিতি ও কমিউনিটি পুলিশের সাথে সাপ্তাহিক বৈঠকের মাধ্যমে কার্যক্রম জোরদার করা হচ্ছে।থানার আওতাধীন সকল বিট ইনচার্জদের সাথে সরাসরি বৈঠকের মাধ্যমে তদারকি করে থাকি।এলাকার জনপ্রতিনিধি সহ শিক্ষাবিদ, সমাজ সেবক, ব্যবসায়ী ধর্মীয় নেতাসহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে শান্তি-শৃঙ্খলায় রাখতে প্রতিনিয়ত বৈঠক করা হচ্ছে ।
উত্তরা পশ্চিম থানাকে মাদকমুক্ত করতে জনসচেতনতাও সর্বোচ্চ মাত্রায় বৃদ্ধি করেছি। দেশের উন্নয়ন এবং ভবিষ্যত প্রজন্মের সুষ্ঠু বিকাশের স্বার্থে পুরো জাতিকে মাদকের বিরুদ্ধে জয়ী হতে হবে বিধায় এই এলাকার যুব সমাজকেও সচেতনামূলক পরামর্শ দিয়ে যাচ্ছি। নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ এবং সমাজের কল্যাণে এগিয়ে আসতে পারে সেই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied