গাজায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও বোমাবর্ষণে বিপর্যস্ত সেখানকার মানুষ। এ ছাড়া প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আরও কয়েক লাখ মানুষ।
জাতিসংঘ বলছে, এরই মধ্যে গাজায় অন্তত ১০ লাখ মানুষ প্রাণভয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। অর্থাৎ অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় অর্ধেক মানুষ বর্তমানে বাস্তুহারা।
সম্প্রতি জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনডব্লিউআরএ জানিয়েছে, গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রায় ৩ লাখ ৫২ হাজার মানুষ বিভিন্ন বিদ্যালয়ে জাতিসংঘ পরিচালিত আশ্রয়শিবিরে আশ্রয় নিয়েছেন।
প্রতিবেদনে ইউএনডব্লিউআরএর এসব স্কুলের অবস্থা ক্রমাগত ভয়াবহ হচ্ছে বলে বর্ণনা করা হয়েছে। এই স্কুলগুলোর মধ্যে একটি মধ্য গাজার আল-মাগাজি শরণার্থী শিবির। এখানে প্রায় চার হাজার বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়া হয়।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এর জবাবে ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এ সংঘাতে দুই পক্ষের ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এমএসএম / এমএসএম
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬
ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
জলবায়ু পরিবর্তনে হিমালয়ে বাড়ছে মানুষ ও চিতাবাঘ সংঘাত
পেরুতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা
সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা
৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি
এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি
বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ
নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট