ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লেবাননে বিমান হামলা ইসরায়েলের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-১০-২০২৩ দুপুর ১:৬

লেবাননের দুটি গ্রামে বৃহস্পতিবার ভোরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।লেবাননের আল মায়াদিন টিভির বরাত দিয়ে অ্যারাবিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের কাফর শুবা ওদাইশেহ এলাকায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ওই গ্রাম দুটি ইসরায়েল সীমান্ত সংলগ্ন। হামলায় হতাহতের খবর এখনও জানা যায়নি।

৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আকারের আক্রমণ শুরু করেছিল। হামাস একে অপারেশন ‘আল-আকসা ফ্লাড’ নামে অভিহিত করেছিল। এরপর ৮ অক্টোবর হিজবুল্লাহ হামাসের হামলার সমর্থনে শেবা ফার্মের সামরিক সাইটগুলোর দিকে দশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরেই লেবানন-ইসরায়েল সীমান্তের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ওদিনই ইসরায়েলি বাহিনী দক্ষিণ-পূর্ব লেবাননের বেশ কয়েকটি ভারী কামান নিক্ষেপ করে জবাব দেয়।

মাত্র ৬ মিলিয়ন জনসংখ্যার ছোট্ট দেশ লেবানন ইসরায়েলের সঙ্গে আন্তঃসীমান্ত সহিংসতার কারণে অর্থনৈতিক মন্দায় ভুগছে। এর মধ্যে আবার নতুন করে সংঘাতের কারণে আতঙ্কিত হয়ে পড়েছে সেখানকার মানুষ।

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক