ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে মা সমাবেশ ও হাত ধোয়া প্রদর্শনী


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১০-২০২৩ বিকাল ৫:১২
'আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার জানীগাঁও ও শান্তিগঞ্জ উপজেলার  ব্রাহ্মণগ্রাম কমিউনিটি ক্লিনিকে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মা সমাবেশ ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 
 
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামাল অপুর উপস্থিতিতে হাত ধোয়া প্রদর্শন করেন স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শহীদুল্লাহ ও সূচনা প্রকল্পের টেকনিক্যাল অফিসার এ কে শামীম আহমদ।
 
এসময় ব্রাহ্মণগ্রাম, হোসেনপুর ও গুচ্ছ গ্রামের প্রায় ৪০ জন মা, কিশোরী ও গর্ভবতী উপস্থিত ছিলেন। মা সমাবেশে বক্তারা বলেন, খাবার খাওয়ার আগে ও পরে, শিশুদের খাওয়ানোর আগে,  শিশুর মল পরিষ্কারের পর, টয়লেট থেকে আসার পর, গবাদিপশু পাখি ধরার পর ভালভাবে সাবান দিয়ে হাত ধৌত করতে হবে। 
 
এসময় আরও উপস্থিত ছিলেন অত্র ক্লিনিকের সিএইচসিপি সেলিনা আক্তার। এদিকে সুনামগঞ্জ সদর উপজেলার জানীগাঁও কমিউনিটি ক্লিনিকে একই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিএইচসিপি আকলিমা আক্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শিরিন আক্তার ও স্বাস্থ্য সহকারী রেখা আক্তার। উভয় ক্লিনিকে সমাবেশ শেষে হাত ধোয়ার প্রদর্শনী হাতে কলমে দেখানো হয় এবং অনুশীলন করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত