সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত
মাদক সেবনে বাধা ও পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াযাত্রাবাড়ি এলাকায় আলী হোসেন (৬২) পারভেজ (১৯) পারভীন আক্তার (৩০) ও মোহসিন (২৮) নামে ৪ জনকে পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষের লোকজন। গত বুধবার বিকেলে নয়াযাত্রাবাড়ি এলাকায় এঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করেছেন। এঘটনায় আহত আলী হোসেনের ছেলে আব্দুর রহিম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদী তার লিখিত অভিযোগে উল্লেখ্য করেন, মাদক সেবনে বাধা ও পূর্ব শত্রুতার জের ধরে তার ভাগিনা পারভেজ ও পারভীন আক্তার দড়িকান্দি এলাকার একটি কারখানা থেকে কাজ শেষে বাড়ী ফেরার সময় নয়াযাত্রাবাড়ি এলাকায় পূর্ব পরিকল্পিত ভাবে অবস্থান নিয়ে মোঃ স্বপন ও তার সহযোগি মোঃ মুন্নাসহ অজ্ঞাত আরো ৫/৬ জন মিলে দেশীয় অস্ত্র চাপাতি, রামদা, ছুরি, শাবল ও লাঠিসোটা দিয়ে তাদেরকে পিটিয়ে আহত করে। নাতিকে পিটিয়ে আহত করার খবর পেয়ে আমার পিতা আলী হোসেন ও আমার ফুফাতো ভাই মোহসিন ঘটনাস্থলে গেলে তাদেরকে ও পিটিয়ে আহত করেন। তাদের আত্নচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদেরকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। আহতদেরকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, নয়াযাত্রাবাড়ি এলাকায় চার জনকে পিটিয়ে আহতের ঘটনায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার