ভোলায় আঞ্চলিক হাঁস প্রজনন খামারে অবৈধ ভাবে হাঁস ডিম পাচারের অভিযোগ
ভোলা সদর উপজেলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে’র উল্টো দিকে অবস্থিত। প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অধীনে সরকারি আঞ্চলিক হাঁস প্রজনন খামারে অবৈধ ভাবে বেশি দামে হাঁস ও ডিম পাচারের অভিযোগ। পাচারের মাধ্যমে খামারিদের বদলে পাইকারদের হাতে বেশি দামে তুলে দেয়া হচ্ছে হাঁসের ডিম এমনকি হাঁসের বাচ্চা থেকে শুরু করে বড় হাঁস পর্যন্ত। কোনো নথিপত্রে থাকছে না এর হিসাব। ফলে সরকারি হাঁস প্রজনন খামারে উৎপাদিত ডিম, হাঁসের বাচ্চা কিংবা হাঁস বিক্রির টাকা সরকারের তহবিলে না গিয়ে যাচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের পকেটে পকেটে।
গত ১৫ ই অক্টোবর সর জমিনে গিয়ে জানা যায় স্থানীয়দের কাছে ও খামারের আশেপাশে থাকা দোকানে ডিম বিক্রি না করে, বাইরে ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করছে ডিম ও হাঁস। আঞ্চলিক এ হাঁস প্রজনন খামারটি যেন হয়ে উঠেছে কর্মকর্তা-কর্মচারীদের টাকা কামাইয়ের এক প্রজনন খামার। উল্লেখ্য সরকারিভাবে প্রতি পিস ডিমের দাম ৯ টাকা করে নির্ধারণ করা হলেও অবৈধভাবে বাইরে বেশি দামে ডিম ও হাঁস বিক্রি করছে কর্মকর্তারা এতে করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এদিকে স্থানীয় সূত্রগুলোর দাবি, সরকারি খামারটিতে মানুষ ডিম কিংবা হাঁসের বাচ্চা ও হাঁস সংগ্রহ করতে গেলে ‘নাই’ জানিয়ে তাদের ফেরত দেয়া হয়। অথচ বেপারী আসলে তাদের কাছে গাড়ি ভর্তি করে ডিম, হাঁসের বাচ্চা ও হাঁস বিক্রি করা হয়। সরকারি অফিসে দিনের বেলা বিক্রয় ও সরবরাহের কথা থাকলেও এখানে রাতের আঁধারে বিক্রয় করা হয়।
ডিম, হাঁসের বাচ্চা ও বড় হাঁস বিক্রি চলে মধ্যরাত থেকে শুরু করে ভোর পর্যন্ত। ভুক্তভোগী স্থানীয় খামারি মোঃ আজাদ হোসেন অভিযোগ করে বলেন, আমি একটি নতুন খামার করেছি। আমার ইচ্ছা ছিল, কিছু হাঁসের বাচ্চা পালন করবো। এক মাস যাবৎ এসে ঘুরতেছি কিন্তু আমাকে কোনো হাঁসের বাচ্চা দিচ্ছে না। তাদের না-কি আগেই দুই মাস-তিন মাসের জন্য বুকিং দেয়া রয়েছে, তারা বিক্রি করে দিয়েছে। অথচ আমি ছাড়াও আরও অনেকে হাঁসের বাচ্চার জন্য এসে ঘুরে যাচ্ছে। সরকারি মূল্যের চেয়েও বেশি দামে তারা পাইকারদের কাছে বিক্রি করে দেয়। এমনকি রাত দুইটা-তিনটার সময় বড় বড় হাঁস ভর্তি গাড়ি এখান থেকে বের হতে দেখা যায়।
এবিষয় জানতে চাইলে আঞ্চলিক হাঁস প্রজনন খামারটির ব্যবস্থাপক ও জেলা প্রাণিসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু বলেন, সবকিছু নিয়মমাফিক হচ্ছে বলে দাবি করেন। তিনি আরও বলেন এখানে চাহিদার তুলনায় উৎপাদন কম। এর কারণ বাজেট কম। এ ছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়েও উৎপাদন ব্যাহত হয়। তবে কত পিস ডিম উৎপাদন হয় এবং কত পিস হাঁস খামারে আছে তা জানতে চাইলে তিনি এসব তথ্য দেওয়ার কোন নিয়ম নেই বলে জানিয়ে দেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ডাঃ এ.বি.এম খালেদুজ্জামান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied