খানসামায় জাতীয় পার্টির আয়োজনে 'উপজেলা দিবস' পালিত
দিনাজপুরের খানসামায় প্রথমবারের মত উপজেলা দিবস পালিত হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয় (বালিকা বিদ্যালয় মোড়) হতে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ডাক বাংলার গেটে শেষ হয়।
এরপর আলোচনা সভায় কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোনাজাত চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক অজগর আলী, উপজেলা যুবসংহতির সভাপতি মাসুদুল হাসান, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, মেহের আলী, আঃ সালাম, বেলাল হোসেন, শামীম ইসলাম, রুহুল আমীন, মামুনুর রশিদসহ জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মহকুমাগুলোকে জেলায় উন্নীত করেন। আদর্শ গ্রাম ও গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করেন। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের উদ্যোগসহ নানান জনকল্যাণমুখী উদ্যোগ নিয়েছিলেন তিনি।
বক্তারা আরো বলেন, ১৯৮৪ সালের উপজেলা আইন পুনরায় বাস্তবায়ন করতে হবে। দুই নেত্রীর হাত থেকে দেশ বাঁচাতে জাতীয় পার্টির বিকল্প নেই। ক্ষমতাসীন সরকার ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বললেও তা বাস্তবায়ন করতে পারেনি। তাই জনগণ পরিবর্তন চায়।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস
নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা
খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি
Link Copied