ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আরটি-পিসিআর ল্যাব স্থাপিত হবে কুবিতে


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-৮-২০২১ রাত ৮:৪৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হবে। মূলত কুমিল্লা অঞ্চলে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রোববার (৮ আগস্ট)  আরটি-পিসিআর ল্যাব স্থাপনের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

তিনি বলেন, করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হবে। এ বিষয়ে  মাননীয় শিক্ষামন্ত্রীরও আগ্রহ প্রকাশ করেছেন।আমাদের এখানে নমুনা নেয়া হবে না, বাইরে থেকে আমাদের সাধ্যমত নমুনা আসবে। বৃহত্তর কুমিল্লায় করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ল্যাব স্থাপনের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও কোথায় স্থাপিত হবে এবং কী পরিমাণ বাজেট লাগবে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। 

অধ্যাপক ড. মো. আবু তাহের এ বিষয়ে বলেন, ল্যাবটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আওতায় হবে। তবে নির্দিষ্ট কোনো জায়গা ঠিক হয়নি। আপাতত যথাযথ ক্রয় প্রক্রিয়া অনুসরণ করে একটি পিসিআর মেশিন কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এ ল্যাবের জন্য আনুমানিক বাজেট ৬০-৭০ ল‍াখ টাকা। এ টাকা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে খরচ হবে। পরবর্তীতে ইউজিসি সংশোধিত বাজেটে খরচ হওয়া টাকা বরাদ্ধ দিয়ে দেবে।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী