কদমতলী থানা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
সাংবাদিক হল জাতীর বিবেক,সমাজের দর্পণ কারন তারা শিক্ষিত , সচেতন, বিবেকবান এবং সৎ সাহসী। এক কথায় অন্যায়, অত্যাচারের প্রতিবাদি কন্ঠস্বর। কদমতলী থানাধীন বসবাসরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক দের নিয়ে গঠিত কদমতলী থানাধীন একমাত্র প্রেসক্লাব, যা ২০১২ সালে ১০ ফেব্রুয়ারিতে দৈনিক প্রভাতের এস এইচ শিবলী ও দৈনিক আমাদের সময়ের সুমন চৌধুরীর উদ্যোগে আত্মপ্রকাশ করে যা পরবর্তীতে একঝাঁক সাংবাদিকদের সমন্বয়ে এক শক্তিশালী একতাবদ্ধ সাংবাদিক সংগঠনে পরিণত হয় এবং ২০১৬ সালে ২১ সেপ্টেম্বর রায়েরবাগ শাহীন টাওয়ারের ২য় তলায় আনুষ্ঠানিক ভাবে ক্লাব উদ্ভোদন করা হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দ। অত্যন্ত গ্রহণ যোগ্য ইতিহাস রচনা করে দীর্ঘ ১০ বছর পেরিয়ে ১১বছরে পদার্পন করলো কদমতলী থানা প্রেস ক্লাব ঢাকা। এরই সাথে গতকাল মেরাজনগর গিয়াস সুপার মার্কেটের ২য় তলায় সারাদিন ব্যাপী উৎসব মূখর পরিবেশে ক্লাবের চতুর্থ নির্বাচন বাস্তবায়ন হয়।এতে সকল সদস্যদের সম্মতি সাক্ষরে ও ক্লাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে জ্যুম মিটিংয়ের মাধ্যমে ২০২৩/২৫ ইং মেয়াদের ৩৫ বিশিষ্ট নবনির্বাচিত কার্যকরি কমিটি ঘোষণা করা হয়।এতে সভাপতি হিসাবে চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত হোন দৈনিক প্রভাতের সাংবাদিক ও বলিষ্ঠ সংগঠক এস এইচ শিবলী, নির্বাহী সভাপতি নির্বাচিত হোন দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরী, সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হোন দৈনিক দেশকালের সম্পাদক জাকির এইচ তালুকদার।কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মো: আমির হোসেন,সি: সহ-সভাপতি,সম্পাদক দৈনিক মক্ত বিকাশ, আবুল কালাম আজাদ,সহ-সভাপতি সাপ্তাহিক স্বদেশ বিচিত্রা,এ এম এইচ মাসুদ সহ-সভাপতি সাপ্তাহিক বার্তা বিচিত্রা, শহিদুল ইসলাম জয়, যুগ্ন সাধারণ সম্পাদক - দৈনিক আমাদের সময় ডট কম ও দৈনিক আমাদের অর্থনীতি,সহ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হোন এশিয়ান টিভির অমর রঞ্জন মজুমদার, মো: কাউসার হোসেন- দৈনিক দিন- প্রতিদিন সাংগঠনিক সম্পাদক হিসাবে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হোন ক্রাইম ডিসকভারির প্রধান সম্পাদক - এস কে সবুজ আহামেদ। সহ- সাংগঠনিক সম্পাদক মো: জুবায়ের আলম - জীবন নিউজ ডট কম, মো: শহিদুল ইসলাম - আলোর জগত, দফতর সম্পাদক, মোল্লা নাসির উদ্দীন -- অপরাধ বিচিত্রা, আইন বিষয়ক সম্পাদক হিসাবে ৩য় বারের মতো নির্বাচিত হোন দৈনিক সকালের সময় আদালত প্রতিবেদক- এডভোকেট ওয়াহিদুন নবী বিপ্লব। লায়ন মেহেদী হাসান- প্রচার সম্পাদক,নাসিফ মিলন,-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ডেইলী ওমেন বাংলাদেশ, এনামুল হক,সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক - দৈনিক প্রতিদিনের খবর, আব্দুর রহিম রিপন- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক - চ্যানেল নিউজ ২১, কাজী আসলাম- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- দৈনিক নতুন সময়, মো: আসাদুজ্জামান আসাদ- সমাজ কল্যাণ সম্পাদক - দৈনিক বর্তমান দিন, নারী বিষয়জ সম্পাদক- মোসা: মুক্তা- মাসিক অবন্তিকা, ফেরদৌসী হিরা,যুগ্ন নারী বিষয়ক সম্পাদক - সরাসরি, সহ্- নারী বিষয়ক সম্পাদক, ডেইলী প্রেজেন্ট টাইমস।
সম্মানিত কার্যনির্বাহী সদস্য পদে পারভেজ ঈমাম- এটিএন বাংলা,এড,আব্দুর রহমান পিন্টু- সরাসরি আইয়ুব আলী -সরাসরি, এস এম মোহন-ডেইলী এশিয়ান এইজ,শফিকুল ইসলাম - দৈনিক বাংলাদেশ সমাচার, আব্দুল ওহাব শিবলু,ডিটিভি বাংলা, শেখ জামাল- ক্রাইম ডিসকভারি,, আবু বকর মুহাম্মদ মুঈনুদ্দীন- দ্য প্রেজেন্ট টাইমস, রাকিব হোসেন মিলন-ডেইলী মর্নিং অবজারভার, ফায়সাল মোস্তফা-দ্য ইনভেস্টর,নুরুল আমিন- চ্যানেল নিউজ ২১ এবং এম এ হাসান - দৈনিক ঢাকা। কদমতলী থানা প্রেস ক্লাব ঢাকা দীর্ঘ ১১ বছর যাবত অত্র এলাকার মানুষের সুখে দু:খে পাশে ছিলো আগামী তেও অত্র এলাকার সুবিধা অসুবিধার কথা, প্রশাসনের প্রাপ্তি ও উন্নতির কথা মাথায় রেখে ""সময়ের প্রয়োজনে, সমাজ পরিবর্তনে আমরা অঙ্গীকারবদ্ধ "" এই শ্লোগান কে সামনে রেখে ঢাকা০৪, ঢাকা ০৫ আসন ও আংশিক নারায়নগঞ্জের মানুষের জন্য কদমতলী থানা প্রেস ক্লাবের সকল ধরনের সেবা করবেন বলে জানা যায়।
এমএসএম / এমএসএম
কারিগরি শিক্ষায় অবহেলা দূর ও ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন
দ্রুত মৌখিক পরীক্ষার দাবিতে প্রেস ক্লাবে ১৮তম এনটিআরসিএ উত্তীর্ণদের মানববন্ধন
পশ্চিম জোনের আনসার সদস্যদের তৎপরতায় মোটরসাইকেল চোর আটক
বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার
সিআইডির প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন
অস্ট্রেলিয়া প্রবাসী দুইভাইকে হয়রানী
দেশের শান্তি রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ চান হেযবুত তওহীদ ওয়াজ মাহফিলের নামে উসকানি ও হুমকির
আন্ডারওয়্যারে লুকানো কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১
ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও অন্যায্য শ্রমচর্চা প্রতিরোধে এসওপি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
যাত্রাবাড়ী সময় টিভি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও মারধর, থানায় জিডি
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র্যালি ও আলোচনা সভা
ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত
কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
Link Copied