ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গাজায় যুদ্ধবিরতির জন্য হামাসকে যে শর্ত দিলেন বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-১০-২০২৩ দুপুর ১২:১১

হামাস যদি তার হাতে থাকা জিম্মিদের মুক্ত করে, কেবল তাহলেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, ‘প্রথমে (হামাসকে) সব জিম্মিদের মুক্তি দিতে হবে, তারপর যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রসঙ্গ উঠতে পারে।’

এ প্রসঙ্গে আর বিস্তারিত কিছু বলেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চলায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। বুলডোজার দিয়ে সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে পড়ে শত শত সশস্ত্র হামাস যোদ্ধা।

ইসরায়েলে ঢুকে নির্বিচারে বেসামরিক লোকজনদের হত্যার পাশাপাশি ওই দিনই ২ শতাধিক ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের জিম্মি করে গাজায় নিয়ে যায় যোদ্ধারা।

এদিকে হামাস হামলা চালানোর পর ওই দিনই গাজা উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় গাজার বিদ্যুৎ-পানির সংযোগ এবং দক্ষিণাঞ্চলীয় সীমান্তপথ রাফাহ ক্রসিং, যা উপত্যকার ‘লাইফ লাইন’ নামে পরিচিত।

ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৪০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে গত ১৭ দিন ধরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গাজায় নিহত হয়েছেন ৫ হাজার ৮৭ জন। নিহতদের মধ্যে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা ২ হাজার ৫৫ জন এবং নারী রয়েছেন ১ হাজার ১১৯ জন।

সূত্র : এএফপি

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক