ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে গ্যাস থাকছে না চুলায়,বিপাকে নগরবাসী


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৪-১০-২০২৩ দুপুর ১:১৩
চট্টগ্রামে গ্যাস সংকটে বাসিন্দারা সময়ে সময়ে চুলায় থাকছে না গ্যাস। এতে বাসাবাড়িতে রান্নায় পোহাতে হচ্ছে দুর্ভোগ।সকাল থেকে গ্যাস পাওয়া গিয়েছিল মাত্র ১ ঘণ্টা। একবার আসে আবার চলে যায়। চুলায় রান্না বসালে তরকারি পুরোপুরি সিদ্ধ হবার আগে গ্যাস চলে যায়। তাই গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত হোটেলের উপর নির্ভর করে থাকতে হচ্ছে।
 
গত সোমবার বেলা ১১টা-৩টা পর্যন্ত প্রায় ৪ঘণ্টা ধরে চলছে গ্যাস সংকট। বিকেল ৩টার পর একটু একটু করে আসতে শুরু করে গ্যাস। গ্যাস না পেয়ে চরম ভোগান্তিতে আছি। মঙ্গলবার নগরের বিভিন্ন এলাকায় চুলা জ্বলেনি প্রায় বিকেল পর্যন্ত। গত শনিবার (২১ অক্টোবর) থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সকাল থেকে গ্যাস সংকট দেখা দেয়। ফলে গ্যাস কেজিডিসিএলের আবাসিক অনাবাসিক গ্রাহকরা বিপাকে পড়েছেন।
 
মুরাদপুর নাজির পাড়া এলাকার বাসিন্দা গৃহিণী সামসুন্নাহার শিমু দৈনিক সকালের সময় কে বলেন, গত কয়েক দিন যাবত সকাল ৯টা থেকে আমাদের বাসায় গ্যাস থাকছে না। দুপুরের পরেও পাওয়া যায় না। বিকেলে এসেছে। রাইস কুকারে রান্না করে খেতে হয়েছে।
 
অক্সিজেন এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী লায়লা আক্তার দৈনিক সকালের সময় কে জানান,সকালে গ্যাস থাকছে না,আমি পরিবারের দুপুরের রান্না সকালে করি।গ্যাস না থাকার কারণে হোটেল থেকে খাবার ক্রয় করতে হচ্ছে।
 
এদিকে এলাকাভিত্তিক গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন। জানা গেছে,পর্যাপ্ত টাকা না থাকায় নতুন আমদানি চুক্তি করতে পারছে না পেট্রোবাংলা। চট্টগ্রাম নগরসহ সারাদেশে ডিসেম্বর পর্যন্ত গ্যাস সংকট থাকবে। পেট্রোবাংলা সূত্র বলছে, চাহিদা মোতাবেক বিদেশ থেকে গ্যাস আমদানি হচ্ছে না। চাহিদা অনুসারে পর্যাপ্ত গ্যাস না থাকার কারণে ৭০০ মিলিয়নের বিপরীতে ৬০০ মিলিয়ন সরবরাহ করছে পেট্রোবাংলা।
 
এ সময় পেট্রোবাংলার মহাব্যবস্থাপক(এলএনজি) প্রকৌশলী মো. শাহ আলম দৈনিক সকালের সময় কে বলেন,বাংলাদেশে গ্যাস আমাদানি কমে গেছে। অন্যদিকে নভেম্বরে আমাদের একটি টার্মিনাল বন্ধ হবে।আগামী ২ মাস পর গ্যাস সরবরাহ সব স্বাভাবিক হতে পারে। ফলে গ্যাস স্ংকট
চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে দেখা দেবে।
 
চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মোট গ্রাহক ও সংযোগ আছে ৬ লাখ ১ হাজার ৯১৪টি। এরমধ্যে গৃহস্থালী সংযোগ ৫ লাখ ৯৭ হাজার ৫৬১টি। চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট। মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে পাওয়া যায় ২৭০-৩০০ মিলিয়ন ঘনফুট।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২