ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবিথানায় পূজার ঘাট উদ্বোধন


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২৫-১০-২০২৩ দুপুর ২:১

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাংসদ জনাব মাহবুব উল আলম হানিফ বলেছেন,' দূর্গাপূজা বাঙালির নিজস্ব সংস্কৃতি। অতি প্রাচীন কালে রাজশাহী অঞ্চল থেকে এ দূর্গাপুজার প্রচলন হয় বলে জানা যায়।'গত মঙ্গলবার কুষ্টিয়া জেলার ইবিথানাধীন হরিনারায়ণপুর বাজার পার্শ্ববর্তী কালীনদী ঘাটে পূজাঘাট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ইবিথানায় প্রায় দুইশত পূজা মন্ডপ রয়েছে।তন্মধ্যে একশত পঞ্চাশটি পূজা মণ্ডপে দূর্গার মূর্তি প্রদর্শন করা হয়।এ মৌসুমে নদীতে পানি না থাকায় পূজারিদের নানা ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানান সাংবাদিক শংকর কুমার বিশ্বাস।হরিনারায়ণ পুর ইউনিয়নের সকল পূজামন্ডপ থেকে পূজারিরা দূর্গাকে বিসর্জন দিতে এ ঘাটে উপস্থিত হয়।বিভিন্ন গ্রাম থেকে উৎসুক জনতা বিসর্জন দেখতে নদী পাড়ে ভীড় জমায়।নদীপাড়ে গ্রাম্যমেলার আয়োজন করা হয়। মেলায়পুতুল নাঁচ,মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র, জিলাপি, খোরমা,খই,শিশুদের খেলনা,রঙিনফিতা,বাহরি রঙের চুড়ি,বেলুন   সহ হরেক রকমের গৃহস্থালি জিনিসপত্রদির পসরা লক্ষ্য করা গেছে।মেলায় ক্রেতা- বিক্রেতাদের প্রচুর সমাগম ঘটে।জেলা পরিষদের অর্থায়ানে ১৫ লাখ টাকা ব্যয়ে কালীনদী ঘাটে এ পূজাঘাট নির্মাণ করা হয়েছে। উদ্বোধনকালে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সদর উদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মেহেদি হাসান, লক্ষ্মণ জুট মিলের এমডি লক্ষ্মণ কুমার,সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজু সহ আওয়ামী লীগ ও হিন্দু ধর্মীয় বিভিন্ন নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। বহুদিনের প্রত্যাশিত পূজাঘাট পেয়ে হিন্দু ধর্মাবলম্বীরা সরকারকে সাধুবাদ জানিয়েছেন।  

এমএসএম / এমএসএম

খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে

একাত্তরের পরাজিত শক্তি ও  পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল

শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩