ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বগুড়া শেরপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে চার লক্ষ টাকা জরিমানা


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১০-২০২৩ দুপুর ৩:৩১
বগুড়ার শেরপুরে নিরাপদ খাদ্য অধিদপ্তর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুটি ভোগ্যপন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 
 
সোমবার২৫ অক্টোবর দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুস সোবহান এর নেতৃত্বে শেরপুর পৌর এলাকায় অবস্থিত 'সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারি' এবং 'শম্পা দধি ভান্ডার'এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে  উৎপাদনস্থলে যথাযথ লেবেলবিহীন সেমাই, তেল, বানানা ফ্লেভার, লবন মজুদ ও ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদন করতে দেখা যায়।
অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় কারখানা পরিচালনা, যথাযথভাবে লেবেল সংযোজন ব্যতিরেকে মিষ্টি, গুড় ও বিভিন্ন খাদ্যদ্রব্য মজুদ, যথাযথ লেবেলবিহীন বেশকিছু খাদ্যদ্রব্য মজুদ করতে দেখা যায়। 
 
এসকল অপরাধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী উক্ত দুটি প্রতিষ্ঠানকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা করে মোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়।
 
অভিযান পরিচালনাকালে "সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারি এবং শম্পা দধি ভান্ডার" কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়। 
 
অভিযানকালে নিরাপদ খাদ্য অফিসার মো: রাসেল, মনিটরিং অফিসার মো: আসলাম উদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহা, জনাব তাহমিনা আক্তার ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং বগুড়া জেলা পুলিশ সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুস সোবহান। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ