দর্শনা কেরুর কাভার্টভ্যানে মদ সহ ড্রাইভার ও দুই সহযোগী আটক
দর্শনা কেরুর কাভার্টভ্যানে মদ সহ ৩ ড্রাইভার হেলপারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আটকের খবর পাওয়া মাত্র নেতারা আটককৃতদের ছাড়াতে দৌড়ঝাপ শুরু করলেও তা বিফলে গিয়েছে। অবশেষে আটককৃতদের প্রেরণ করেছে জেল হাজতে। বারবার ধরা পড়লেও একই ড্রাইভারকে পণ্যাগারে পাঠানো নিয়ে আলোচনা সমলোচনা চলছে গোটা দর্শনা জুড়ে। জানাগেছে, দর্শনা কেরু ডিস্ট্রিলারীর উৎপাদিত মদ ট্রাকযোগে সান্তাহার পণ্যাগারে রেখে ফেরার পথে অবৈধভাবে কন্টিনারে নিয়ে আসা কেরুজ মদসহ ড্রাইভার ও দু'সহযোগী ডিবির কাছে গ্রেফতার হয়েছে। ২৩ অক্টোবর সোমবার রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই রফিকুল ইসলাম, এএসআই মাহমুদুল হাসান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা রেলগেট এলাকায় কেরুর একটি কাভার্ট ভ্যানকে গতিরোধ করে। এসময় কাভার্ট ভ্যানের ড্রাইভার দর্শনার দক্ষিণ চাদপুর গ্রামের কলম মন্ডলের ছেলে মনিরুল(৪২),সহযোগী দর্শনার মোহাম্মদপুর গ্রামের আঃ খালেকের ছেলে (কেরু এন্ড কোম্পানির ট্যার বাইন হেলপার ) শরিফুল ইসলাম বাপ্পা(৩৫) ও কুড়ুলগাছি গ্রামের নুর ইসলামের ছেলে ( কেরু এন্ড কোম্পানির কার্ভার্ট ভ্যান এর ড্রাইভার ) শুকুর আলী (৩৩)কে কেরুজ ১০ লিটার মদসহ কাভার্ট ভ্যানসহ গ্রেফতার করে। মিলসূত্রে জানা যায় গত ২২ অক্টোবর রাতে কেরু ডিস্ট্রিলারীর উৎপাদিত দেশী মদ নিয়ে কেরুর নিজস্ব পরিবহন কাভার্ট ভ্যানে ( চুয়াডাঙ্গা উ ১১-০০০৯)করে সান্তাহার পণ্যাগারে পাঠানো হয়। যাওয়ার সময় পথিমধ্যে বিশেষ কৌশলে মদের ড্রামের সিল কেটে চালক মনির ও তার কথিত হেলপার শুকুর আলী ও বাপ্পা মদ বের করে তাদের নিজস্ব কন্টিনারে লুকিয়ে রাখে। পরে সান্তাহার পণ্যাগারে মদ ভর্তি ড্রাম নামিয়ে দিয়ে পরদিন কেরুতে ফেরার সময় দর্শনা রেলগেটে দামুড়হুদা পুলিশ ও ডিবির হাতে ধরা পড়ে এবং গাড়ি সহ দামুড়হুদা থানায় নিয়ে যায়। পরে কেরুর কতিপয় নেতা দামুড়হুদা থানায় যোগাযোগ করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে গাড়ি ডিবি পুলিশ হেফাজতে রেখে ৩ জনকে জেল হাজতে প্রেরন করে।উল্লেখ্য গত ৩ মাসের মধ্যে কাভার্ড ভ্যান চালক মনি একবার শ্রীমঙ্গল ও একবার ময়মনসিংহ পণ্যাগারে মদ পৌছে দিয়ে ফেরার পথে পথিমধ্যে অবৈধ ভাবে মদ চুরি করে আনতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেও সে যাত্রায় অজ্ঞাত কারনে ছাড়া পায় বলে একটি সূত্র জানায়।এ ব্যাপারে কেরু পরিবহন বিভাগের প্রধান জনাব আবু সাঈদকে জিজ্ঞাসা করলে তিনিও বিষয়টি শুনেছেন বলে জানান। তবে কত লিটার মদ সহ ধরা পড়েছে সে বিষয়ে কিছু বলেননি। এদিকে সম্প্রতি বরিশাল পণ্যাগার থেকে ফেরার পথে ঠিক একই ঘটনা ঘটলেও কোন প্রতিকার হয়নি। তখন চালক সাইফুল সহ ৩ জন ১০০ লিটার বাংলা মদ সহ পুলিশের হাতে ধরা পড়ে। ১৫/২০ দিন হাজত বাস শেষে সম্প্রতি জামিন পেয়েছে। হরহামেশা মদ, চিটাগুড়, সার কেলেঙ্কারী সহ নানা দুর্ণীতিতে ছেয়ে গেছে ঐতিহ্যবাহী কেরু এ্যন্ড কোম্পানী। সবচেযে বড় সমস্যা চুরি বা দুর্ণীতি করে ধরা পড়লেও তার কোন সাজা হয় না। এবিষয়ে কেরুর জিএম প্রশাসন ইউসুফ আলী জানান আমরা আটককৃতদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত করেছি। এবং গাড়ি ছাড়ানোর কার্যক্রম অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন