ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেরপুরে আমন ধান কাটতে ব্যস্ত চাষিরা


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৩ দুপুর ২:২৩
বগুড়ার শেরপুর উপজেলায় আগাম আমন ধান কাটা শুরু হয়েছে। ফসল ভরা মাঠ থেকে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকেরা। 
 
সোনালী ধানের ক্ষেতে রোদের আসা যাওয়া। সোনালী ধানে ভরে গেছে মাঠের পর মাঠ। চারিদিকে রব উঠেছে নতুনের। আগমনী গান গেয়ে আর মনের মাঝে স্বপ্ন বুনে যাচ্ছে চাষী। নব উদ্যমে মাঠে নেমেছে সোনার বাংলার সোনার চাষেরা সোনা রঙের ধান কাটতে। শতকরা প্রায় ৪০ভাগ ধানই কাটার উপযোগী হয়েছে। কেউ ধান কাটছে কেউবা আটি বাঁধছে। বসে নেই কৃষাণীরাও। বাড়ির উঠোনেও মাড়াইয়ের কাজে ব্যস্ত তারা। এদিকে এই উপজেলায় পুরোদমে ধান কাটা শুরু হতে আরো অন্তত ২৫ দিন থেকে এক মাস অপেক্ষা করতে হবে। তবে আগাম কাঁটা শুরু করা ধানের মধ্যে বিনা-৭, বিনা-১৭, ব্রি ধান ৭৫ জাতের ধানের বিঘা প্রতিফলন হচ্ছে ১৮ থেকে ২০ মণ। আজ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকের সঙ্গে কথা বললে চলতি মৌসুমের রোপা আমন ফসল সম্পর্কে এসব তথ্য উঠে আসে। 
উপজেলার বরেন্দ্র খ্যাত ছয়টি ইউনিয়নের মধ্যে শাহ বন্দেগী, মির্জাপুর, বিশালপুর, ভবানীপুর ও কুসম্বী, বিশালপুর, সীমাবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকরা তাদের উৎপাদিত আগাম জাতের ধান কাটা শুরু করেছে। বিশালপুর গ্রামের কৃষক আবু রায়হান, গাড়িদহ গ্রামের রেজাউল করিম খামারকান্দি গ্রামের মঞ্জুসহ অনেক কৃষকই জানান এবছর রোপা আমনের খেতে তেমন রোগ ছিল না। ফলে কীটনাশক কম ব্যবহার করতে হয়েছে। যদিও অসময়ের বৃষ্টিতে কিছু চিটা ধান লক্ষণীয় তবে বড় ধরনের ক্ষতি কৃষকের হবে না। 
শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমী এই উপজেলায় ২১ হাজার ৮৬০ হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু অর্জিত হয়েছে ২২ হাজার ৪৩৩ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ৪৭৩ হেক্টর বেশি। এর মধ্যে শতকরা প্রায় ৫০ জমিতে ব্রি ধান ৪৯, ব্রি ধান ৭৫, ১৫ থেকে ২০ভাগ জমিতে বিনা-৭ ও বিনা ১৭ জাতের ধান লাগানো হয়েছে। এছাড়া অবশিষ্ট জমিতে অন্যান্য কয়েকটি জাতের ধান চাষ করেছেন কৃষকরা।
 
শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার জানান,  ইতোমধ্যেই ব্রি ধান ৭৫, বিনা-৭ ও বিনা ১৭ জাতের ধান কাটা মাড়াই শুরু করেছে। প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে কৃষকরা সুখের মুখ দেখবে।  

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান