ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে- ইসলামী আইনজীবী পরিষদ
ফিলিস্তিনে অব্যাহতভাবে ইসরাইলে আগ্রাসানের প্রতিবাদে ঢাকা আইনজীবী সমিতি চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী লুৎফর রহমান শেখের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল এডভোকেট মোঃ মশিউর রহমান ও এডভোকেট হানিফ মিয়ার সঞ্চালনায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে এডভোকেট লুৎফর রহমান শেখ বলেন,ফিলিস্তিনের গাজা উপত্যকায় হাসপাতাল সহ বিভিন্ন স্থানে নৃশংস ও বর্বরচিত হামলার ঘটনায় প্রতিবাদ জানাই, ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সারা মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসী দখলদার ইসরাইলের কে হটিয়ে ফিলিস্তিনের ভূমি দখলমুক্ত করতে ওআইসি মুসলিম সংস্থা কে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।সকল সন্ত্রাসের হোতা হচ্ছে অবৈধ রাষ্ট্র ইসরাইল। ইসরাইলকে আর ছাড় দেয়া যায় হবে না। এমনকি তাদেরকে যে বা যারা সমর্থন দিচ্ছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স তারাও সন্ত্রাসীর হিসাবে বিশ্ব দরবারে চিহ্নিত হয়েছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার,সহ-সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া, শহীদুল ইসলাম তোতা মিয়া,জয়েন্ট সেক্রেটারী এডভোকেট জমারত আলী,সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিলন, কোষাধ্যক্ষ এডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম,ঢাকা বার শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম.হাছিবুল ইসলামসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied