পাবনায় রাতভর পুলিশের অভিযানে বিএনপির ২৩ নেতাকর্মী আটক
ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাতভর অভিযান চালিয়ে পাবনায় বিএনপির ২৩ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বুধবার (২৫ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোর পর্যন্ত পাবনা জেলার সব উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
পাবনা পুলিশ সুপার আটকের বিষয়টি নিশ্চিত করলেও সংখ্যা বলতে পারেননি। তবে বিএনপির নেতাকর্মীদের তথ্য মতে প্রায় অর্ধশত নেতাকর্মীকে আটক করা হয়েছে।
তবে বিএনপি থেকে প্রাপ্ত তথ্য মতে আটককৃতদের মধ্যে রয়েছেন পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পাবনা পৌর বিএনপির সাবেক সভাপতি তৌফিক হাবিবসহ তিনজন, আটঘরিয়া উপজেলা মৎসজীবী দলের সভাপতি ফরিদসহ দুইজন এবং আর-আতাইকুলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শান্ত ও মাধপুরের সোলাইমান, বেড়া পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ ফারুক আহমেদ জনি, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, নতুন ভারেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ দুলাল, ঈশ্বরদীতে ৭ জন, সুজানগরে ৬ নেতাকর্মী রয়েছেন।
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন,“অনেক নেতাকর্মীদের নামে গ্রেফতারি পরোয়ানা নেই, অনেকেই জামিনে রয়েছেন। তারপরও তাদের গণগ্রেফতার করা হচ্ছে। ঢাকায় আমাদের মহাসমাবেশকে বাধাগ্রস্ত করতেই এই গ্রেফতার অভিযান চলছে। কিন্তু কোনো মতেই এই মহাসমাবেশ আটকানো সম্ভব নয়। মানুষ স্রোতের মতো মহাসমাবেশে যোগদান করতে হাজির হচ্ছে।
তবে পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন,‘গণগ্রেফতার করলে তো বহু গ্রেফতার হতেন। কিন্তু যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে, আগে মামলা রয়েছে বা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদেরকেই কেবলমাত্র গ্রেফতার করা হয়েছে।’
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি