ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে জেলা পরিষদের ৫ প্রকল্প উদ্বোধন


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৬-১০-২০২৩ দুপুর ৪:৪৯
১৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত জেলা পরিষদের ৫ প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর টানেল উদ্বোধনের দিন । বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে জেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের দিন ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন । এর মধ্যে রয়েছে জেলা পরিষদের ৫ প্রকল্প।উদ্বোধন হতে যাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- জেলা পরিষদের ১৮ তলা জেলা পরিষদ টাওয়ার, এক হাজার আসন বিশিষ্ট পটিয়া শেখ কামাল অডিটরিয়াম কাম মাল্টিপারপাস কমপ্লেক্স, রাউজানে শেখ কামাল কমপ্লেক্স এবং আনোয়ারা ও রাঙ্গুনিয়ায় জেলা পরিষদ ডাকবাংলো।   
 
সংবাদ সম্মেলনে থেকে এটিএম পেয়ারুল ইসলাম বলেন,১৮ তলা জেলা পরিষদ ভবন নির্মাণে ব্যয় ছিল ৭৭ কোটি ১৮ লাখ ৪১ হাজার ২৯৭ টাকা। 
পরে বিভিন্ন সংযোজন ও আনুষঙ্গিক কাজসহ প্রকৃত ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি টাকা। এছাড়া পটিয়া শেখ কামাল অডিটরিয়াম কাম মাল্টিপারপাস কমপ্লেক্স নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ২০ কোটি টাকা। যার সম্পূর্ণ ব্যয় বহন করছে সরকার। রাউজানে তিনতলা বিশিষ্ট শেখ কামাল কমপ্লেক্স প্রকল্পে ব্যয় ৭ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকা, আনোয়ারায় আধুনিক ডাকবাংলো নির্মাণে ব্যয় হচ্ছে ১ কোটি ৯০ লাখ টাকা, রাঙ্গুনিয়ায় পুরাতন জরাজীর্ণ ডাকবাংলোটি ভেঙ্গে নতুন আধুনিক ডাকবাংলো নির্মাণে ব্যয় প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা।   
 
তিনি জানান, মানানীয় প্রধানমন্ত্রী টানেলের সঙ্গে চট্টগ্রামের আরও বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন। জেলা পরিষদ টাওয়ারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ নির্মাণের মাধ্যমে এ অভিযাত্রায় সামিল হতে পারা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। ভবিষ্যতে প্রধানমন্ত্রীর হাত 
ধরে দেশ আরও এগিয়ে যাবে এ প্রত্যাশা করছি। 

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২