বিরামপুরে এনআইডি জালিয়াতি করায় কম্পিউটার অপারেটরের কারাদণ্ড
দিনাজপুরের বিরামপুরে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্ম তারিখ কমানোর অপরাধে সাব্বির হোসেন নামে এক কম্পিউটার অপারেটরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ওয়ারেশ আলী নামে একজনকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
কারাদণ্ডপ্রাপ্ত সাব্বির হোসেন (২৩) পৌর শহরের নতুন বাজার পোস্ট অফিসসংলগ্ন সোহেল কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট নামক প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার পশ্চিম পলাশবাড়ী গ্রামের ফজর আলীর ছেলে এবং অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেশ আলী (৫৬) পৌর শহরের শিমুলতলী মহল্লার গুলজার আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার (৮ আগস্ট) বিকেলে পৌর শহরের নতুন বাজার (পোস্ট অফিসসংলগ) এলাকার সোহেল কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট নামক প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন ওয়ারেশ আলী নামে এক ব্যক্তির জন্ম সাল ১৯৬৩-এর স্থলে ১৯৫৩ সাল বসিয়ে জাতীয় পরিচয়পত্র বানিয়ে দেয় বয়স্ক ভাতা প্রাপ্তির জন্য। ওই অভিযোগে প্রতিষ্ঠানটিতে অভিযান চালালে কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন দোষ স্বীকার করায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ওয়ারেশ আলিকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রতিষ্ঠানটির মালিক উপস্থিত না হওয়ায় দোকানটি তালাবদ্ধ করে রাখে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করার অভিযোগে সাব্বিরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ওয়ারেশ আলীকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’