বিয়ের নোটিশ দেওয়া সেই প্রধান শিক্ষককে কারন দর্শানোর নোটিশ
টাঙ্গাইলের গোপালপুরে হিন্দু শিক্ষককে ৩০দিনের মধ্যে বিয়ের নোটিশ দিয়ে আলোচনায় আসা সাজানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে আনিত অসাদাচরন, আর্থিক অনিয়মসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত কর্মকর্তার তদন্তে প্রমানিত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ঔ প্রধান শিক্ষককে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
২৬ অক্টোবর বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (মা-২) মো. তরিকুল ইসলাম সাক্ষরিত এক চিঠি দৈনিক বাংলার হাতে এসেছে। চিঠিতে বলা হয়েছে, তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০২১ এর ১৮.১ (খ) ধারা মোতাবেক কেন আপনার বেতন-ভাতা বন্ধ/স্থগিত করা হবে না তার জবাব পত্র জারীর ০৭(সাত) কর্মদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সহকারী শিক্ষক রনি প্রতাপ পাল জানান, আমরা ইতিমধ্যেই ডিডি স্কুল স্যারের মাধ্যমে এই পত্রের কথা জানতে পেরেছি এবং পত্রের একটি অনুলিপি আমার কাছে আছে।
প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো চিঠি আমি এখনো পাইনি। যদি চিঠি পাই তবে চিঠি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার বলেন, চিঠির বিষয়ে আমি কিছুই জানিনা। আমি এখানে নতুন এসেছি, ঐ স্কুলের একজন সহকারী শিক্ষককে বিয়ের নোটিশ দেওয়া হয়েছিলো আমি শুধু এইটুকু জানি।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied