শাহজাদপুরে হাসপাতালে কাতরাচ্ছে ধর্ষণের শিকার পৌঁনে ৬ বছরের শিশু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে দিন কাটছে ধর্ষণের শিকার ৫ বছর ৯ মাস বয়সী এক শিশুর। যে শিশুটি পৃথিবীকে এখনো ভালোভাবে দেখেনি, জীবন সম্পর্কে যার বিন্দু পরিমাণ ধারণাও আসেনি, যে হেসেখেলে কাটাবে দিন, সেই শিশুটির নিদারুন কষ্টে সময় কাটছে হাসপাতালের বিছানায়। এদিকে ঘটনার পর থেকেই ধর্ষক আব্দুল আলীম (৪৫) পলাতক রয়েছে। অভিযুক্ত আব্দুল আলীম উপজেলার বেলতৈল ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মো. কফিল মোল্লার ছেলে।
সরেজমিনে হাসপাতালে গেলে ভুক্তভোগীর বাবা-মা জানান- গত বুধবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে ভুক্তভোগীর হাতে একটি কেক দিয়ে মাছ ধরার কথা বলে বিলের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে বিলের ধারে ফেলে রাখে। পরে পরিবার থেকে খোঁজাখুঁজি করে বিলের পাশে একটি জমি থেকে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে শিশুটি সব বলে দেয়। প্রচন্ড ব্যথা আর রক্ত ক্ষরণের কারনে ঐদিন রাতেই শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
বিষয়টি নিয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মো. সাদিকুল ইসলাম বলেন- সেক্সচুয়াল এ্যাসাল্টের কারণে শিশুটিকে হাসপাতালে আনলে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন শিশুটি সুস্থ আছে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি মো. খায়রুল বাশারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান- ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মৌখিক ভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন