ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে ১৫ দিন ধরে যুবক নিখোঁজ , সন্ধান চায় পরিবার


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১০-২০২৩ রাত ১০:৪৫
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের মো: আলাউর রহমান(৪০) নামের এক যুবক ১৫ দিন  ধরে নিখোঁজ। এ ঘটনায় ওই যুবকের বড় ভাই মাওলানা লুলু রহমান শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
 
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ আলাউর রহমান মানসিক রোগী। এরআগে প্রায়ই বাড়ি থেকে বের হয়েগেলে খোঁজাখুঁজি করে নিয়ে আসতেন পরিবারের লোকজন। তবে গত ১২ অক্টোবর বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বেড়িয়ে গেলেও আর ফেরেননি ওই যুবক। এরপর পরিবারের লোকজন নিকট আত্মীয়লোকজনসহ সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। পরে ১৮ অক্টোবর শান্তিগঞ্জ থানায় ওই যুবকের বড়ভাই জিডি করেন। 
 
নিখোঁজ আলাউর রহমানের বড় ভাই মাওলানা লুলু রহমান বলেন, বিভিন্ন জায়গায় খুঁজেও আমার ছোট ভাইয়ের কোন সন্ধান মিলছে না। নিখোঁজের দিন আলাউরের গায়ে কালো রঙের শার্ট, পুরাতন মিশ্র রঙের লুঙ্গি ছিল৷ যদি কোন হৃদয়বান ব্যক্তি আলাউরের সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে ০১৩০৯১৬৩৮২৮ এই মোবাইল নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি৷ 
 
এ ব্যাপারে সাধারণ ডায়েরীর সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ খালেদ চৌধুরী বলেন, নিখোঁজ ব্যক্তিকে খোঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। সারা দেশের আইনশৃঙ্খলা  বাহিনীর দপ্তরে বার্তা দেয়া আছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত