ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিলো ভারত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-১০-২০২৩ দুপুর ১২:২০

ভারতের রাজধানী দিল্লিসহ বেশ কিছু রাজ্যে হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। তাই অভ্যন্তরীণ বাজারে দাম কমাতে পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিয়েছে দেশটির সরকার।

দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি টন পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে ৮০০ ডলার। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নীতি কার্যকর থাকবে।শনিবার (২৮ অক্টোবর) দেশটির রাজধানীতে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এতে বেকায়দায় পড়েছে সাধারণ মানুষ।

দেশটির পেঁয়াজ ব্যবসায়ীরা হঠাৎ দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে সরবরাহ ঘাটতির কথা জানিয়েছে।

দুর্গাপূজার আগে সেখানে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ রুপি। কিন্তু তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৫৫ থেকে ৬০ রুপিতে, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ রুপিতে।

জানা গেছে, আবহাওয়াজনিত কারণে খরিফ পেঁয়াজের বপন দেরিতে হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁয়াজের ফসল। এছাড়া তাজা খরিফ পেঁয়াজ আসতেও দেরি হচ্ছে। অন্যদিকে, রবি পেঁয়াজের মজুতও শেষ হয়ে যাচ্ছে। খরিফ পেঁয়াজের দেরি হওয়ার কারণে পেঁয়াজের সরবরাহ খুবই খারাপ। তার জন্যই পাইকারি ও খুচরা উভয় বাজারেই বাড়ছে পেঁয়াজের দাম।

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক